রাজবাড়ী জেলায় এপ্রিল মাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করেছেন।
জানা যায়, অপহরণ মামলার ভিকটিম উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, চোরাই ইজিবাইক উদ্ধার এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দক্ষতা ও সফলতার পরিচয় দেওয়ায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার মনজুর মোরশেদ বিপিএম (সেবা)।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল হক (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম (সদর সার্কেল) এবং সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার (পাংশা সার্কেল)সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্যই তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);