রাজবাড়ী পৌর এলাকা থেকে দুইটি বিদেশী পিস্তল,চার রাউন্ড গুলি, নগদ অর্থ, মোবাইল ও প্রাইভেটকারসহ চার যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল।
গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার মৃত ইউনুচ সরদারের ছেলে মো: ইমরান সরদার (২৮), একই এলাকার আ: রাজ্জাক শেখের ছেলে মো: সিয়াম শেখ (২২), শহরের উত্তর ভবানীপুর এলাকার খোকন শেখের ছেলে মো: জাহাঙ্গীর শেখ তারেক (৩০) ও মেছোঘাটা এলাকার মো: আমির শেখের ছেলে মো: ফিরোজ শেখ (৩০)।
পুলিশ জানায়, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী পৌর শহরের সেগুনবাগিচা এলাকায় সন্দেহভাজ কালো রংয়ের টয়োটা ব্রান্ডের প্রাইভেটকার থেকে চার যুবককে আটক করা হলে তাদের কাছ থেকে ২ টি আমেরিকা ৭.৬৫ এম এম দুইটি পিস্তল, চার রাউন্ড গুলি, পাচটি মোবাইল, নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল জানান, আটক মো: জাহাঙ্গীর হোসেন তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ মোট ৯ টি মামলা,মো: সিয়াম ও ফিরোজের বিরুদ্ধে একাধিক মারামারি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);