শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘রাজনৈতিক’ কারণে জেমস-আজমতের কনসার্ট স্থগিত!

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:০৭ পূর্বাহ্ন

সব ঠিক ছিল। কনসার্টের ভেন্যু, সময়, মঞ্চ, সাউন্ড, লাইট; এমনকি মূল চমক পাকিস্তানের আলি আজমতও ৩ দিন আগে ঢাকায় এসে পৌঁছেছেন। লক্ষ্য একটাই, ১৪ নভেম্বর ঢাকায় জেমসের মঞ্চে গাইবেন আজমত। দুই দেশের দুই তারকার এটাই প্রথম মঞ্চ শেয়ার। ফলে দুই পক্ষের আগ্রহটাও ছিল সমানে সমান।

কিন্তু কনসার্টের আগের দিন রাতে (১৩ নভেম্বর) আয়োজক সূত্র নিশ্চিত করেছে, ১৪ নভেম্বরের নির্ধারিত কনসার্টটি হচ্ছে না। কারণ রাজনৈতিক পরিস্থিতি।

আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন স্পষ্ট ভাষায় জানায়, দেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কারণে (১৪ নভেম্বর) কনসার্টের জন্য প্রশাসনের অনুমতি পাওয়া যায়নি। পরবর্তীতে কনসার্টের জন্য শিগগিরই নতুন তারিখ জানানো হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, আওয়ামী লীগের ডাকা লকডাউনসহ দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার জের ধরে প্রশাসন কনসার্টের অনুমোদন দিয়েও শেষ মুহূর্তে বাতিল করেছে। এড়াতে চাইছে কনসার্টকে ঘিরে অপ্রীতিকর ঘটনা।

আজ (১৪ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’।

কনসার্টটির প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে আয়োজকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, কনসার্ট বাতিল হলেও আলি আজমত এখনও ঢাকায় অপেক্ষা করছেন কনসার্টের জন্য। অর্থাৎ তিনি এখনই ঢাকা ছাড়ছেন না। কারণ, আয়োজকরা চেষ্টা করছেন দুই চারদিনের মধ্যে কনসার্টটি করার অনুমতি পাওয়ার জন্য।

সেটি সম্ভব না হলে আলি আজমত বিষণ্ণ মনে ফিরে যাবেন ইসলামাবাদে। জেমস ব্যস্ত হবেন তার পরবর্তী ইভেন্টে।

প্রশ্ন ছিল, তাহলে চড়া মূল্যে কেনা টিকিটের কী হবে? শ্রোতারা টাকা ফেরত পাবেন তো! নাম প্রকাশে অনিচ্ছুক আয়োজন সংশ্লিষ্ট একজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দুটো দিকই সমান গুরুত্ব দিয়ে দেখছি। প্রথমটি কনসার্টটি যেন দুই একদিনের মধ্যে করার অনুমতি পাই। আর সেটি না পেলে দর্শকদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার তালিকাটিও তৈরি করছি। আমরা কথা দিচ্ছি, সকল ক্রেতাই তাদের টাকা ফেরত পাবেন।’

খবর মিলেছে, শুধু জেমস-আজমতের কনসার্টই নয়, গত দুদিনে দেশের বেশিরভাগ আয়োজনই বন্ধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এসব আয়োজনের মাধ্যমে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক, সেটি প্রশাসন চাইছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By