শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

রাঙ্গুনিয়ায় মোটর শোভাযাত্রার জন্য জামায়াত প্রার্থীকে শোকজ

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ১২:১২ অপরাহ্ন
%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%B0 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%95%E0%A6%9C

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর প্রার্থী এ টি এম রেজাউল করিমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ‎ ‎

সোমবার (২৬ জানুয়ারি) সিনিয়র সিভিল জজ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান পলিনা আকতার স্মৃতি এ নোটিশ জারি করেন। নোটিশে আগামী ২৮ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ‎ ‎নোটিশে বলা হয়, বিএনপি মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরীর প্রধান নির্বাচন এজেন্ট ফজলুল কাদের চৌধুরীর দাখিল করা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে দেখা গেছে, মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ থাকা সত্ত্বেও গত ২২ জানুয়ারি পোমরা ইউনিয়নের শান্তিরহাট খাঁ মসজিদ থেকে গোচরা চৌমুহনী বাজার পর্যন্ত এবং ২০ জানুয়ারি উত্তর রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের হ্যালিমপুর সড়ক হয়ে রানিরহাট অভিমুখে প্রার্থীর নেতৃত্বে ও সমর্থনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের বহর নিয়ে নির্বাচনী শোডাউন করা হয়। ‎

‎ওই শোডাউনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। অনুসন্ধান কমিটির মতে, এ কার্যক্রম রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ এর ৯(ক) বিধির পরিপন্থী। ‎ ‎

এ বিষয়ে অনুসন্ধান কমিটির চেয়ারম্যান পলিনা আকতার স্মৃতি বলেন, ‎“নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কমিশন কঠোর অবস্থানে রয়েছে। প্রাপ্ত অভিযোগ ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা না পেলে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ পাঠানো হবে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By