শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

রহস্য বাড়ালেন শুভ: প্রেম নাকি অন্য কিছু

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:০৫ পূর্বাহ্ন

সকাল সকাল ইন্ডাস্ট্রিতে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে দিলেন আরিফিন শুভ। লাভ ইমোসহ একটি প্রেমময় ছবি প্রকাশ করলেন নিজের দেয়ালে। ক্যাপশন পড়ে তো আরও মাথা নষ্ট! বলে কিনা ‘তোরে এত ভালোবাসি, আর বলবো কতবার’।

ছবিতে শুভকে স্পষ্ট দেখা গেলেও যার গলা ধরে নাকে নাক মিলিয়ে, মাথা ঝুঁকে চোখ বুজেছিলেন, তার বদনখানি অনেকটাই অস্পষ্ট। তাতে রহস্য পরিণত হয় চাপা উত্তেজনায়! তবে কি সত্যি সত্যি প্রেমে ডুব দিলেন শুভ! তাছাড়া একা একা আর কতো থাকা যায়?

একটু লক্ষ করার পর, ফেসবুকে অবস্থানরত শুভ গবেষকরা (!) অবশ্য বের করে ফেলেছেন, ছবিতে শুভ যাকে আঁকড়ে আছেন তিনি তারই সহকর্মী জান্নাতুল ফেরদৌস ঐশী। যাদের রসায়ন পর্দায় মিলেছে আগেই। তাই নয়, দুজনকে ঘিরে মাঝে ভালোই জল্পনা উঠেছিল, তারা নাকি চুটিয়ে প্রেম করছেন! সেই পুরোনো গুঞ্জনে নতুন হাওয়া বয়ে গেলো মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালের এই ছবি ও ক্যাপশন ধরে। 

একই সময়ে আরেকটি ছবি নিজের দেয়ালে প্রকাশ করেছেন ঐশী। ছবিতে—শিউলী ফুল আঁকা স্নিগ্ধ শাড়ি ও সাজে, শুভর বুক-দেয়ালে হেলান দিয়ে আছেন ঐশী! ক্যাপশন এবার আলাদা। ঐশী যেন শুভর কথারই জবাব দিলেন, ‘যদি হারাস একটিবার, মরে যাবো শতবার’।

দুটি ছবি, দুটি বাক্য—কিন্তু সুর-ছন্দ যেন এক! আর ঠিক সেখানেই আবার উঁকি দিচ্ছে পুরোনো প্রশ্ন, শুভ-ঐশীর প্রেমের গুঞ্জন কি তবে সত্যি হতে যাচ্ছে?

এর মাঝেই শোনা যাচ্ছে, দীর্ঘদিন আটকে থাকা রায়হান রাফী পরিচালিত এই জুটির আলোচিত সিনেমা ‘নূর’ বায়োস্কোপ প্লাসে দ্রুতই মুক্তি পাবে। তাই নেটিজেনদের দ্বিধা আরও বাড়ছে—এটি কি সিনেমার অঘোষিত প্রচারণা, নাকি পর্দার বাইরেও কোনও অনুচ্চারিত টান?

প্রশ্ন করা হলেও সদুত্তর মেলেনি শুভ-ঐশীর পক্ষ থেকে। বরং রহস্য বাঁচিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অভিমত, ‘নতুন কিছুও হতে পারে!’ ঐশীর প্রকাশিত ছবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By