মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

যে দেশেই গণভোট হয়েছে, সরকার একটি পক্ষ নিয়েছে: প্রেস সচিব

সীমু দা
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬, ৬:৪০ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%87 %E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8 %E0%A6%B8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AC

জুলাই জাতীয় সনদ সংক্রান্ত গণভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের প্রচারণা নিয়ে বিভিন্ন মহলে যে সমালোচনা হচ্ছে, তা অজ্ঞতাপ্রসূত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।

তিনি বলেন, “যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম। কারণ পৃথিবীর যেসব দেশে গণভোট হয়েছে, সেখানেই সরকার ‘হ্যাঁ’ কিংবা ‘না’—একটি পক্ষ নিয়েছে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে।”

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খড়মপুরে হযরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রহ.)-এর মাজার জিয়ারত ও পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, “গণভোট মূলত সংস্কারের একটি সমষ্টিগত প্যাকেজ। যাতে এ দেশে আর অপশাসন কিংবা স্বৈরাচার ফিরে না আসে, কিংবা শেখ হাসিনার মতো ‘শাহী দৈত্য-দানব’ সৃষ্টি না হয়—সে জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।”

তিনি জানান, অতীতে দিনের ভোট রাতে হওয়ার কারণে মানুষ প্রকৃতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তবে এবার জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করবে যে তারা নিরপেক্ষ এবং কোনো পক্ষপাতিত্ব করবে না।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই উল্লেখ করে মো. শফিকুল আলম বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি শেষ হয়েছে, নিরাপত্তা বাহিনীও প্রস্তুত রয়েছে। পাশাপাশি পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে। এখন শুধু আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষা।

পরে তিনি মাজার প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, সহকারী পুলিশ সুপার (সার্কেল) নাজমুস সাকিব, সহকারী কমিশনার (ভূমি) কফিল উদ্দিন মাহমুদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল আলম, মাজার কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু, সদস্য কাজী শরীফ খাদেম, রুস্তম কামরান খাদেম, মোজাম্মেল হক খাদেম, দুলাল খাদেম, ইয়াসিন খাদেম, কাজী রুপম খাদেম, সোহেল খান খাদেম, আল কাবার খাদেমসহ প্রশাসনের কর্মকর্তা ও মাজার কমিটির নেতৃবৃন্দ।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By