মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

যে কারণে বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A7%AC%E0%A7%A6 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%A8 %E0%A6%A1%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং ইরান–যুক্তরাষ্ট্র–ইসরাইলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করেছে ইরান। এর ফলে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ ইরানি নৌবাহিনী ও ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর অনুমতি না পাওয়ায় প্রণালি অতিক্রম করতে পারছে না।

একই কারণে একটি বিদেশি পতাকাবাহী তেলবাহী জাহাজও বাংলাদেশে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার কূটনৈতিক উদ্যোগ নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। পাশাপাশি তুরস্কে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর কাছে জাহাজটির নিরাপদে প্রণালি পারাপারের বিষয়টি তুলে ধরেছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনও জানিয়েছে, অনুমতি পাওয়ার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে।

জাহাজটি বর্তমানে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে সংযুক্ত আরব আমিরাতের কাছে অবস্থান করছে। এটি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানে যাওয়ার পথে হরমুজ প্রণালি অতিক্রম করার কথা ছিল। তবে দুই দফা চেষ্টা করেও ইরানের অনুমতি না পাওয়ায় জাহাজটি এখন আটকে আছে।

ঢাকায় কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে বাংলাদেশের কিছু অবস্থান ইরানের অসন্তোষের কারণ হতে পারে। তবে সাবেক কূটনীতিকরা বলছেন, পররাষ্ট্রনীতিতে নিরপেক্ষতা ও আন্তর্জাতিক আইনের প্রতি অবস্থানের ব্যাখ্যায় এই জটিলতা তৈরি হয়েছে।

বাংলাদেশ আশা করছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুতই সমস্যার সমাধান হবে এবং জাহাজটি নিরাপদে হরমুজ প্রণালি পার হতে পারবে।

সূত্র: বিবিসি বাংলা



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By