মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

যুদ্ধে ৭টি গুরুত্বপূর্ণ অর্জনের ব্যাখ্যা দিল ইরান

সীমু দা
সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
%E0%A6%AF%E0%A7%87%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B %E0%A6%B9%E0%A7%81%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A4 IRGC

ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা ও সহায়তা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দেশের ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও অব্যবহৃত রয়ে গেছে।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার রেজা তালাইনিক বলেছেন: যুদ্ধের গতিপ্রকৃতি এটাই প্রমাণ করে যে, ইরানের মহান জাতি এবং যোদ্ধারা সাতটি মৌলিক বিজয় লাভ করেছে।

কমান্ডার রেজা তালাইনিক আরও বলেন: প্রথম অর্জনটি হলো সামরিক বিজয়। শত্রুরা ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তিকে ভেঙে ফেলার লক্ষ্য নিয়ে যুদ্ধে প্রবেশ করেছিল, কিন্তু তারা এই লক্ষ্যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার একটি উল্লেখযোগ্য অংশ এখনও অব্যবহৃত রয়ে গেছে।

তিনি দ্বিতীয় অর্জনকে একটি রাজনৈতিক বিজয় হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন: যুদ্ধের প্রথম দিকে বিপ্লবের সর্বোচ্চ নেতা এবং একদল কমান্ডারের শাহাদাত ও গুপ্তহত্যা সত্ত্বেও, ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসন ব্যবস্থার পতন তো হয়নি, বরং এটি আগের চেয়ে আরও জনপ্রিয়, শক্তিশালী এবং ক্ষমতাধর হয়ে উঠেছে।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তৃতীয় অর্জনকে একটি ভূখণ্ডগত অর্জন হিসেবে বিবেচনা করেছেন এবং যোগ করেছেন: শত্রু ইরানকে খণ্ড বিখণ্ড করতে চেয়েছিল এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে লেলিয়ে দিতে চেয়েছিল, যাদেরকে ডোনাল্ড ট্রাম্পের মতে, এমনকি অস্ত্র ও অর্থও দেওয়া হয়েছিল। কিন্তু ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এই পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে এবং দেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করেছে।

কমান্ডার তালাই-নিক চতুর্থ অর্জনকে ময়দানে জনগণের ব্যাপক উপস্থিতির সাথে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন এবং এটিকে একটি সামাজিক অলৌকিক ঘটনা হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন আত্ম উৎসর্গ “জান-ফেদা” অভিযানে তিন কোটিরও বেশি মানুষ নিবন্ধন করেছে, যা বিশ্বে গণসংহতির একটি অনন্য উদাহরণ।

তিনি পঞ্চম অর্জন হিসেবে নিরাপত্তাগত সাফল্যের কথা উল্লেখ করে বলেছেন, “শত্রু দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে চেয়েছিল, কিন্তু জনগণের বুদ্ধিমত্তা এবং আইন প্রয়োগকারী বাহিনী, স্বেচ্ছাসেবী বাহিনী ও নিরাপত্তা গোষ্ঠীগুলোর প্রচেষ্টায় ইরান একটি নিরাপদ, স্থিতিশীল এবং সুসংহত পরিস্থিতিতে রয়েছে।”

ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কমান্ডার তালাই-নিক ষষ্ঠ অর্জনকে ভূ-রাজনৈতিক হিসেবে বর্ণনা করেছেন এবং বলেছেন: “হরমুজ প্রণালী ইরানের বুদ্ধিদীপ্ত ও শক্তিশালী ব্যবস্থাপনার অধীনে রয়েছে এবং এটি ইরানি জাতির দাবি পূরণের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছে, যার ফলে সশস্ত্র বাহিনীর সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়ায় ওমান সাগরের শত্রু বাহিনী বারবার পিছু হটেছে।”

তিনি সপ্তম অর্জন হিসেবে আন্তর্জাতিক সংহতি গঠনকে বিবেচনা করেছেন এবং বলেছেন: “একটি ইরান-বিরোধী জোট গঠনের শত্রুর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এর পরিবর্তে, এই দেশের সরকারের যুদ্ধবাজ নীতির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ব্যাপক প্রতিবাদসহ বিশ্বে আমেরিকা-বিরোধী এবং ইসরায়েল-বিরোধী মনোভাবের একটি ওয়েব বা ঢেও তৈরি হয়েছে।” 



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By