শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগে মেটা

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:৪০ পূর্বাহ্ন

আগামী তিন বছরে যুক্তরাষ্ট্রে প্রায় ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেড। এই বিনিয়োগের বড় অংশ ব্যয় হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ডেটা সেন্টার নির্মাণে এবং নতুন কর্মসংস্থান তৈরিতে।

মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ সম্প্রতি হোয়াইট হাউসে প্রেসিডেন্টের সঙ্গে এক ডিনারে বলেন, আমরা যুক্তরাষ্ট্রে অন্তত ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে যাচ্ছি। এটি আমাদের ভবিষ্যত-কেন্দ্রিক কৌশলের অংশ, যাতে এআই এবং কম্পিউটিং সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমরা আগামী দিনের চাহিদা পূরণে প্রস্তুত থাকতে পারি।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে কয়েকটি বড় এআই ডেটা সেন্টারের কাজ শুরু করেছে। টেক্সাসে ১.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগে একটি নতুন ডেটা সেন্টার নির্মাণের ঘোষণা দিয়েছে মেটা, যা তাদের ২৯তম বৈশ্বিক ডেটা সেন্টার হতে যাচ্ছে।

এছাড়া, লুইজিয়ানায় বৃহত্তম প্রকল্প বাস্তবায়নের জন্য মেটা ব্লু আউল ক্যাপিটালের সঙ্গে ২৭ বিলিয়ন ডলারের ফাইন্যান্সিং চুক্তি সম্পন্ন করেছে।

অক্টোবরে প্রকাশিত মেটার সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, এআই ও অবকাঠামোগত খাতে বিনিয়োগ বৃদ্ধির কারণে আগামী বছরে মূলধন ব্যয় উল্লেখযোগ্য হারে বাড়বে।

জুকারবার্গ বলেন, আমরা এখনই আমাদের কম্পিউটিং সক্ষমতা বহুগুণ বাড়াচ্ছি, যাতে সর্বাধিক আশাব্যঞ্জক ভবিষ্যৎ পরিস্থিতিতেও প্রস্তুত থাকতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By