বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

সীমু দা
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BF %E0%A6%B9%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A8

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সালাডো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বেল কাউন্টি শেরিফের কার্যালয়।


শেরিফের মুখপাত্র ক্লিফ কোলম্যান জানান, দুপুর সাড়ে ১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জরুরি সেবাকর্মীরা। পরে হেলিকপ্টারে থাকা দুই সেনাকে মৃত ঘোষণা করা হয়। সালাডো শহরটি অস্টিন থেকে প্রায় ৫০ মাইল উত্তরে অবস্থিত।


জানা গেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি মার্কিন সেনাবাহিনীর এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এটি ফোর্ট হুডে মোতায়েন ছিল। নিহত দুই সেনার মরদেহ ফোর্ট হুডের কার্ল আর. ডার্নাল আর্মি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের জানানোর আগে নিহতদের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


টেক্সাসের ১ম ক্যাভালরি ডিভিশনের ভারপ্রাপ্ত কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল ইথান ডিভেন এক বিবৃতিতে নিহত সেনাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, এই কঠিন সময়ে নিহতদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের পাশে রয়েছে সেনাবাহিনী।


টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটও নিহত সেনাদের পরিবার এবং ফোর্ট হুডের সামরিক সম্প্রদায়ের জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যারা টেক্সাস ও যুক্তরাষ্ট্রের সেবা করেন, তাদের প্রতি অঙ্গরাজ্যটি চিরকৃতজ্ঞ থাকবে।


দুর্ঘটনায় কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি এবং নিহত দুই সেনা ছাড়া আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশপাশের কিছু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।


কোলম্যান জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত আগুন প্রায় ১৫৫ একর এলাকায় ছড়িয়ে পড়েছিল। তবে এর প্রায় ৮৫ শতাংশ তখন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


ঘটনাস্থলে স্থানীয় জরুরি সেবাকর্মী, সামরিক সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করেন। দুর্ঘটনার কারণ জানতে ফোর্ট হুডের অপরাধ তদন্ত বিভাগ তদন্ত শুরু করেছে।


মার্কিন সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, এএইচ-৬৪ অ্যাপাচি দুই ইঞ্জিন ও চার ব্লেডের একটি বহুমুখী আক্রমণকারী হেলিকপ্টার। এটি আকাশযুদ্ধ ও বিভিন্ন সামরিক অভিযানে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি




আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By