মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

সীমু দা
বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০২ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80 %E0%A7%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%82%E0%A6%98%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7

মুম্বাই বিমানবন্দরে ট্যাক্সিংয়ের সময় দুইটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরটির রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

ডিজিসিএ জানায়, গুরুতর কোনো অবস্থার সৃষ্টি হয়নি, শুধু বিমান দুটির ডানার অগ্রভাগ একে অপরের সঙ্গে স্পর্শ করে। বিমান দুটি হলো- এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই২৭৩২ এবং ইন্ডিগোর ফ্লাইট ৬ই৭৯১। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে উভয় সংস্থাই। দুটি বিমানই এয়ারবাস এ৩২০ মডেলের। এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি।

ঘটনার পরপরই দুটি বিমানকে পরিদর্শনের জন্য পুনরায় পার্কিং বেতে ফিরিয়ে নেয়া হয়। ডিজিসিএ’র বিবৃতিতে বলা হয়, এয়ার ইন্ডিয়ার বিমানটি তামিলনাড়ুর কোয়েম্বাটোরের উদ্দেশ্যে উড্ডয়নের জন্য ট্যাক্সি করছিল, আর ইন্ডিগোর বিমানটি হায়দরাবাদ থেকে এসে ট্যাক্সিংয়ের সময় ছিল। এই সময় দুই বিমানের ডানার অগ্রভাগে সংঘর্ষ ঘটে, যার ফলে উভয় বিমানের ধাতব অংশে ক্ষত তৈরি হয়।

ইন্ডিগোর এক মুখপাত্র জানান, সব যাত্রী নিরাপদ আছেন এবং বিমান পার্ক করার পর তাদের নামিয়ে দেয়া হয়েছে। বিমানটি বর্তমানে পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি জানানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

বিমান সংস্থাটি জানায়, তাদের এ৩২০ বিমানের ডানার অগ্রভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য গ্রাউন্ডেড রাখা হয়েছে। নিরাপদে নামিয়ে দেয়া হয়েছে সব যাত্রীকে এবং যত দ্রুত সম্ভব তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থার কাজ চলছে।

সূত্র: এনডিটিভি



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By