শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

যাচ্ছেন না, থাকছেন তাহসান

সীমু দা
বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

গান আর অভিনয় থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণায় রীতিমতো তোলপাড় হয়েছে ক’দিন আগেই। একদিকে ভক্তদের হতাশা অন্যদিকে সমালোচকদের তীরে বিদ্ধ হয়েছেন তাহসান খান। তবে প্রতিউত্তর করেননি। কারণ, তিনি জানিয়েছেন পারফর্মিং ও সোশ্যাল মিডিয়া নিয়ে তার নেতিবাচক অভিজ্ঞতা ও অবস্থানের কথা।

মূলত এরপরই নিশ্চিত, পর্দায় আর দেখা যাবে না নতুন কোনও আয়োজনে কিংবা সোশ্যাল হ্যান্ডেলে।

সেই নিশ্চয়তাকে অনিশ্চয়তায় ফেলে দিলেন তাহসান খান। জানান দিলেন, তিনি যাওয়ার ঘোষণা দিয়েও পুরোপুরি যাচ্ছেন না। গানে আর অভিনয়ে না থাকলেও থাকবেন সঞ্চালনায়-পর্দায়। অর্থাৎ যাচ্ছেন না, থাকছেন তাহসান।

‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর প্রথম সিজনের মতো এবারের আসরও উপস্থাপনা করবেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছে বঙ্গ। তাতে হাজির ছিলেন তাহসান খান নিজেই। 

আয়োজনে থেকে জানা যায়, শিগগিরই ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর সিজন ২ নিয়ে আসছেন তাহসান খান।

এই ডিসেম্বরেই শুটিং (নির্মাণ কাজ) শুরু হবে। নতুন সিজনে থাকছে আরও বেশি হাসি, মজা আর জমজমাট পারিবারিক বন্ধনের প্রতিচ্ছবি। 

নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, ‘এই অনুষ্ঠানটি আমার কাছে একটি বিশেষ অনুষ্ঠান। কারণ এটি পরিবারগুলোকে আবারও বসার ঘরে একই সোফায় ফিরিয়ে এনেছে এবং তাদের মধ্যে মিষ্টি সব তর্ক-বিতর্ক আর হাসির একটি বিশেষ মুহূর্ত তৈরি করেছে।’

সিজন ২-এর আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি, এর রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে। সারা দেশের উৎসাহী পরিবারগুলোকে আবেদন করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাহসান।

বলা দরকার, প্রথম সিজনে তাহসানের উপস্থাপনায় শো-টি পরিচালনা করেছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সারা দেশ থেকে ৪৮টি পরিবার অংশ নিয়েছিল। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By