মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

যবিপ্রবি আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সীমু দা
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৩:০২ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%8E%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%93 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আগামী শনিবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন লাইফ সায়েন্স, হেলথ অ্যান্ড বায়োটেকনোলজি (লাইফটেক–২০২৬)’ এ তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

বুধবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ও লাইফটেক–২০২৬ কনফারেন্সের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। তিনি জানান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের আয়োজনে এটিই যবিপ্রবির প্রথম আন্তর্জাতিক কনফারেন্স। কনফারেন্সটি দুদিন ব্যাপী ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাকিব মোঃ নাসরুল্লাহ, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নাজমুল আহসান এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আউয়াল। কনফারেন্সে দেশ-বিদেশের খ্যাতনামা গবেষক ও অধ্যাপকবৃন্দও অংশগ্রহণ করবেন।

কনফারেন্সের প্রস্তুতি সম্পর্কে অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, কনফারেন্স সফলভাবে আয়োজনের লক্ষ্যে ১৩টি সাব-কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আরও জানান, কনফারেন্সে মোট ২৫০ জন দেশি ও বিদেশি শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এ ছাড়া ১২০টি বৈজ্ঞানিক গবেষণা পোস্টার জমা পড়েছে, যা আটটি ওরাল সেগমেন্টে ভাগ করে উপস্থাপন করা হবে। পোস্টার প্রেজেন্টেশন শেষে সেরা গবেষণাগুলোর জন্য পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By