শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প টিকটকে প্রেমের জেরে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রীর পলায়ন, থানায় অভিযোগ হাসপাতালে চাঁদাবাজির অভিযোগের পর যা বলল যুবদল এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ শিক্ষার্থীদের ওয়াশ ব্লক দখল করে প্রধান শিক্ষকের অফিস-শয়নকক্ষের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

যবিপ্রবির নতুন উপাচার্য ড.ইয়ারুল কবীর

সীমু দা
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:১১ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A1%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%95%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে অব্যাহতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীরকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (ওছঅঈ) আয়োজিত একটি সেমিনারে যখন তিনি সভাপতিত্ব করছিলেন তখন ড. আব্দুল মজিদকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন জারি হয়। কাকতালীয়ভাবে সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানের মাঝেই অব্যাহতির খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে যোগাযোগ করা হলে ড. আব্দুল মজিদ তাৎক্ষণিকভাবে কেবল বলেন, ‘‘আমি একটি প্রোগ্রামে আছি।’’

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. আব্দুল মজিদকে ভিসি পদ থেকে অব্যাহতি দিয়ে তার মূল কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, পৃথক এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীরকে যবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্তানুযায়ী তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। একজন খ্যাতিমান গবেষক হিসেবে ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে যবিপ্রবির শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By