রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

যবিপ্রবিতে দুদিন ব্যাপী ডাটা বিশ্লেষণ ও গবেষণাপত্র লেখার কর্মশালার উদ্বোধন

সীমু দা
রবিবার, ২১ জুন, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%80 %E0%A6%A1%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%93 %E0%A6%97%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%B2%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের উদ্যোগে “From Data Analysis to Publication: Workshop on Advanced Statistical Analysis and Scientific Writing for Biomedical Research” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।

সোমবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে কর্মশালার উদ্বোধন করেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও HEAT Sub Project (PIN -13527)-এর অ্যাসোসিয়েট সাব-প্রজেক্ট ম্যানেজার মো. মাহমুদুল হক মিলু।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সময়ে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, গবেষণাভিত্তিক দক্ষতা অর্জনও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণায় উদ্বুদ্ধ করতে এবং আন্তর্জাতিক মানের গবেষণা পরিচালনা ও প্রকাশনার সক্ষমতা গড়ে তুলতে এ ধরনের কর্মশালার কোনো বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের এ সুযোগকে সর্বোচ্চ কাজে লাগানোর আহ্বান জানান।

কর্মশালায় বায়োমেডিক্যাল গবেষণায় Advanced Statistical Analysis এবং Scientific Manuscript Writing বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রথম দিনের সেশন পরিচালনা করেন ব্রেইন স্টেশন ২৩ পিএলসি-এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার (AI/ML) এবং ওস্তাদের লিড ইনস্ট্রাক্টর মিনহাজুল হাসান। দ্বিতীয় দিনের সেশন পরিচালনা করবেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. রিজভী কায়সার।

কর্মশালাটি HEAT Sub Project (PIN-13527)-এর অর্থায়নে অনুষ্ঠিত হচ্ছে। অংশগ্রহণকারীদের জন্য নিবন্ধন বিনামূল্যে রাখা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারীদের কমপ্লিমেন্টারি লাঞ্চ, সন্মানী ও সনদপত্র প্রদান করা হবে।

আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা গবেষণার তথ্য বিশ্লেষণ, বৈজ্ঞানিক লেখালেখি এবং আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণাপত্র প্রকাশের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By