রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
ভাইরাল বক্তব্যের পর শাস্তিমূলক ব্যবস্থা, কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার বিশ্বকাপে ব্রাজিলের দীর্ঘ ৬০ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ পাকিস্তানে বড় অঙ্কে কমে গেল পেট্রোল-ডিজেলের দাম  আসছে “থ্রি ইডিয়টস ২”, বদলে যাবে র‍্যাঞ্চো-ফারহান-রাজুর জীবন দেশে ফের কমে গেল স্বর্ণের দাম হাকিমিকে যেতে হবে আদালতে, দ্বিতীয় ম্যাচের আগে বড় ধাক্কায় মরক্কো হাইতির বিপক্ষে ব্রাজিলের দাপুটে জয়, ঢাবিতে উচ্ছ্বাসের ঢেউ সরকারি চাকরিজীবীদের জন্য একাধিক সুখবর দেশে স্বর্ণের দামে বড় ধস মেসির চোখের পানির পেছনে ছিল বাবার অসুস্থতার উদ্বেগ নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেফতার ইরানের অর্থ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রকে, না হলে কেউ ডলারে বিনিয়োগ করবে না: ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যা আছে চুক্তিতে  কান্নায় ভেঙে পড়লেন মেসি, জানালেন কঠিন সময়ের কথা একাধিক রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে সরকারের কাছে সমন্বিত ১৭ দফা প্রস্তাবনা বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের কবে খোলা হবে হরমুজ, জানালেন ট্রাম্প দিল্লিতে প্রবেশে বাধা, ফেরত এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নড়াইলে গ্রামীণ নারীদের মাঝে হাঁস-মুরগির বাচ্চা বিতরণ করল ব্র্যাক

সীমু দা
রবিবার, ২১ জুন, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%A3 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95

গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নড়াইলে ৫০০ নারী সদস্যের মাঝে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করেছে ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি। জেলার তিন উপজেলার পাঁচটি এলাকা অফিসের আওতায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় ২৫০ জন নারী সদস্যকে ১০টি করে হাঁসের বাচ্চা এবং অপর ২৫০ জন সদস্যকে ১০টি করে মুরগির বাচ্চা প্রদান করা হয়।

ব্র্যাক সূত্র জানায়, গ্রামীণ নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, ‘স্বল্প খরচে হাঁস-মুরগি পালন গ্রামীণ পরিবারের জন্য একটি লাভজনক উদ্যোগ। এর মাধ্যমে নারীরা সহজেই বাড়তি আয় করতে পারবেন এবং পারিবারিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।’

ব্র্যাকের সদস্য লাবনী খানম বলেন, “ব্র্যাকের দেওয়া এই সহায়তা আমাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। হাঁস-মুরগি পালন করে অতিরিক্ত আয় অর্জনের পাশাপাশি ভবিষ্যতে খামার গড়ে তোলার সুযোগও সৃষ্টি হবে।”

নড়াইল অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. তবিবর রহমান বলেন, “গ্রামীণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ব্র্যাক নিয়মিত বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। হাঁস-মুরগি পালন একটি লাভজনক আয়ের খাত। এই সহায়তা সদস্যদের আত্মনির্ভরশীল হতে সহায়ক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

এদিকে একই কর্মসূচির আওতায় নড়াইলের তিন উপজেলায় ৩৮ জন ক্লায়েন্ট ও নন-ক্লায়েন্টকে মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বিনামূল্যে ৩৮ হাজার মনোসে ক্স তেলাপিয়া মাছের পোনা বিতরণ করা হয়।

ব্র্যাক কর্তৃপক্ষের আশা, ‘এসব সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীরা মাছ ও হাঁস-মুরগি পালন করে আয়ের পথ তৈরি করতে পারবেন এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবেন।’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By