শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘ম্যারাডোনা-মেসি’কে নিয়ে বাংলাদেশে আসা হলো না আর্জেন্টিনার

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন

অনেক আশা নিয়ে বাংলাদেশে কাবাডি নারী বিশ্বকাপে অংশ নিতে চেয়েছিল আর্জেন্টিনা। সেজন্য কয়েক মাস ধরে প্রস্তুতিও চলছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে তাদের স্বপ্নভঙ্গ।‘ফ্লাইট জটিলতায়’ বাংলাদেশের কাবাডি বিশ্বকাপে খেলা হচ্ছে না দলটির। আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে এমনটাই জানতে পেরেছে বাংলাদেশের কর্মকর্তারা।

১৫ নভেম্বর থেকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া নারী বিশ্বকাপে এখন অংশ নেবে ১১ টি দেশ। এরই মধ্যে সকালে জাঞ্জিবার ঢাকায় এসেছে।  বিকালে আসছে ভারত।

আর্জেন্টিনা দল এই প্রথমবার নারীদের কাবাডি বিশ্বকাপে খেলার জন্য আশায় বুক বেঁধেছিল। তাদের দলে অ্যালিন ও গ্যাবির মতো খেলোয়াড় রয়েছেন। ফুটবলের মতো তাদেরও কাবাডির ভবিষ্যৎ ‘ম্যারাডোনা-মেসি’ ভাবা হচ্ছে! তাদের হেড কোচ রিকার্ডো একুনাও তাদের কাবাডির ভবিষ্যৎ ম্যারাডোনা ও মেসি বলে আখ্যায়িত করে রেখেছেন। আগেই তিনি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন,‘নারী দল গঠন হয় ২০১৬ সালে। ২০১৮ সালে আর্জেন্টিনা নারী দল প্রথমবারের মতো দেশের বাইরে আন্তর্জাতিক কাবাডিতে অংশ নেয়। আমেরিকার সার্কেল কাবাডিতে অংশ নিয়ে ইংল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা আছে তাদের। তবে নারী বিশ্বকাপে এই প্রথম অংশ নিবে আর্জেন্টিনা। শুধু তাই নয়, এই ফরম্যাটের কাবাডিতে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে তাদের। আমাদের দলে দুজন খেলোয়াড় আছেন। যাদের কাবাডির ভবিষ্যতের ম্যারাডোনা-মেসি বলতে হবে।’

এরপরই বর্ষীয়ান কোচ যোগ করেছিলেন, ‘আর্জেন্টিনা দলটিতে পেশাদার খেলোয়াড় নেই। সবাই শৌখিন খেলোয়াড়। তাদের ঘরোয়া কাবাডি মাত্র চার দল নিয়ে হয়ে থাকে। শুধু কাবাডি খেলেন না নারী খেলোয়াড়রা, পাশাপাশি জুডো,রাগবি,বক্সিং,কুস্তি,অ্যাথলেটিকস,রোইং ও হ্যান্ডবলও খেলে থাকেন। শৌখিন হলেও তাদের ৮০ ভাগই স্কুল শিক্ষক। বিশ্বকাপ কাবাডিতে খেলে যদি র‌্যাঙ্কিংয়ে নাম উঠানো যায়। এছাড়া ঢাকায় অন্তত একটি ম্যাচ জেতারও লক্ষ আছে।’ 

কিন্তু তাদের স্বপ্ন স্বপ্নই রয়ে যাচ্ছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ বলেছেন, ‘আমরা আর্জেন্টিনাকে আনার জন্য সবরকমের চেষ্টা করেছিলাম। কিন্তু আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন শেষ মুহূর্তে এসে তাদের না আসার বিষয়টি জানিয়েছে। এখানে আমাদের কিছু করার নেই।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By