শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং প্যাক কেনার সুবিধা আনলো গ্রামীণফোন

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

দেশে প্রথমবারের মতো মোবাইল ব্যালেন্স দিয়ে টাকায় রোমিং প্যাক কেনার সুবিধা আনলো টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এখন থেকে বৈদেশিক মুদ্রা ছাড়াই রোমিং সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। প্যাকগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন গ্রাহকরা দেশের বাইরে ভ্রমণের সময় সহজে ও স্বাচ্ছন্দ্যে যোগাযোগ রক্ষা করতে পারেন।

গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে এই প্রথমবারের মতো স্থানীয় মোবাইল ব্যালেন্স ব্যবহার করে বৈদেশিক মুদ্রার বদলে টাকায় আন্তর্জাতিক রোমিং প্যাক কেনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ভ্রমণের আগে মাইজিপি অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যালেন্স ব্যবহার করে সহজে রোমিং প্যাক এক্টিভ করতে পারবেন গ্রাহকরা। এগুলোর মধ্যে রয়েছে দৈনিক ডাটা প্যাক, সাপ্তাহিক ডাটা ও কম্বো প্যাক। থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণের ক্ষেত্রে রয়েছে ১০ দিনের বিশেষ ট্রাভেল প্যাক। 

রোমিং সেবার আওতায় ইনকামিং এসএমএস সম্পূর্ণ ফ্রি। সেবাটি গ্রহণ করতে একটি প্রত্যয়নপত্র জমা দিতে হবে যাতে উল্লেখ থাকবে গ্রাহকের বৈধ পাসপোর্ট, ভিসা ও টিকিট (প্রযোজ্য ক্ষেত্রে) আছে। প্রত্যয়নপত্রে এটাও উল্লেখ করতে হবে যে, প্রতি ট্রিপে রোমিং ব্যয় ছয় হাজার টাকা এবং বছরে মোট রোমিং ব্যয় (সকল মোবাইল নম্বর ও অপারেটর মিলিয়ে) ত্রিশ হাজার টাকার বেশি হবে না।

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, ‘টেলিকম খাত এবং আমাদের গ্রাহকদের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। এমন একটি অগ্রসরমূলক পদক্ষেপ চালু করতে আমাদেরকে আন্তরিক সহায়তা প্রদান ও ক্ষমতায়নের জন্য বাংলাদেশ ব্যাংককে ধন্যবাদ। এখন থেকে সাশ্রয়ী মূল্যে ও বিশ্বমানের সংযোগ ব্যবহার করে নিজের মোবাইল নম্বর দিয়েই প্রিয়জনদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন ভ্রমণকারীরা। এই প্রক্রিয়াটি বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করায় বিটিআরসির প্রতিও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।’

প্রতি বছর ১ কোটি ৫০ লাখের বেশি বাংলাদেশি বিদেশ ভ্রমণ করেন। বিদেশি সিম কার্ড কেনার জন্য এসব গ্রাহকদের আর লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতে হবে না। এখন থেকে তারা সহজে ও স্বাচ্ছন্দ্যে আকর্ষণীয় রোমিং অফার গ্রহণ করতে পারবেন। বিদেশে পৌঁছানোর মুহূর্ত থেকেই নিজের মোবাইল নম্বর ব্যবহার করে পরিবার-পরিজনের সাথে যুক্ত থাকতে পারবেন ভ্রমণকারীরা। ওমরাহ পালনে যাওয়া ভ্রমণকারীদের জন্য এই উদ্যোগটি বিশেষভাবে সহায়ক। যেহেতু তারা গ্রামীণফোনের ব্যালেন্স ব্যবহার করেই সৌদি আরবে রোমিং সুবিধা উপভোগ করতে পারবেন। সহজ ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে সেরা অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By