সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ তোরেসের জোড়া গোল, ইয়ামাল নৈপুণ্যে শিরোপার আরও কাছে বার্সা ইরানকে অস্ত্র দিলে চীনকে ‘বড় সমস্যায়’ পড়তে হবে: ট্রাম্প

মোদির উদ্বোধনের ঠিক একদিন আগে ভারতে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড

সীমু দা
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A0%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%86%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A4%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9 %E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1

ভারতের রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্বোধনের ২৪ ঘণ্টা আগে রাজ্যটির একটি তেল শোধনাগার ও পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আগুন লাগার ঘটনায় নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রকল্পটি ভারতের জ্বালানি খাতে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছিল।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধনের একদিন আগে রাজস্থানের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে।

বালোটরার পাচপদ্রায় অবস্থিত এই রিফাইনারিটি ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত রিফাইনারি-সহ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। এটি হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড (এইচপিসিএল) এবং রাজস্থান সরকারের যৌথ উদ্যোগে নির্মিত।

এই প্রকল্পটি ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছিল। বিশেষ করে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়াতে এটি সহায়ক হবে।

এনডিটিভি বলছে, সোনিয়া গান্ধীর হাত ধরে এই তেল শোধনাগারের ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করা হয় ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর, তখন রাজ্যে অশোক গেহলটের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল।

প্রাথমিকভাবে প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৩৭ হাজার ২৩০ কোটি রুপি। পরে সরকার পরিবর্তনের পর ২০১৮ সালের ১৬ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকল্পটি পুনরায় চালু করেন এবং ব্যয় বাড়িয়ে ৪৩ হাজার ১২৯ কোটি রুপি নির্ধারণ করা হয়।

জ্বালানি উৎপাদনের পাশাপাশি এই রিফাইনারি থেকে উল্লেখযোগ্য পরিমাণ ডাউনস্ট্রিম পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এই পণ্যগুলো অঞ্চলটিতে গড়ে ওঠা শিল্পকারখানার জন্য উচ্চমানের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে। পলিপ্রোপিলিন, পলিথিন (এইচডিপিই/এলএলডিপিই), বেঞ্জিন, টলুইন ও বুটাডিয়েনভিত্তিক শিল্প গড়ে উঠতে পারে। আর এটি শক্তিশালী শিল্পভিত্তিক ইকোসিস্টেম তৈরিতে সহায়ক হবে।

এই উপকরণগুলো প্লাস্টিক আসবাব, কৃষি পাইপ, প্যাকেজিং ফিল্ম, গাড়ির যন্ত্রাংশ, সিনথেটিক ফাইবার, চিকিৎসা সরঞ্জাম এবং রং ও ডিটারজেন্টসহ বিভিন্ন পণ্য তৈরিতে ব্যবহৃত হবে।

এই সমন্বিত শিল্পায়নের মাধ্যমে রিফাইনারিটির কার্যকারিতা যেমন বাড়বে, তেমনি রাজস্থান দেশীয় ও বৈশ্বিক পর্যায়ে মূল্য সংযোজনভিত্তিক উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সুত্র: এনডিটিভি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By