মরহুমা দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজের পর পৌর শহরের বিএলএস জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
ছাত্রদলের আয়োজিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
এ সময় বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
এদিকে বিএনপির আয়োজনে পৃথক পৃথকভাবে মোংলা উপজেলা ও পৌরসভার সকল মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মাসুম/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);