মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মেহেরপুরে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু 

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

মেহেরপুরে গাংনীতে বন্ধুদের সাথে খেলা করার সময় বজ্রপাতে আলিরাজ ওরফে আলী (১৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার মটমুড়া পশ্চিমপাড়ার জোড়া পুকুরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত আলীরাজ উপজেলার মটমুড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। আলীরাজ স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, উপজেলার মটমুড়া পশ্চিমপাড়ায় বন্ধুদের সাথে আলীরাজ ফুটবল খেলছিল।এ সময় তার শরীরে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়।তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এছাড়ও তারা জানান, সকল বন্ধুরা খেলা করছিল। এক বন্ধু চলে গেল। এটা অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

মটমুড়া গ্রামের মিজানুর রহমান বলেন, আলীরাজ বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। আকস্মিকভাবে তার শরীরে বজ্রপাত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুভ আহমেদ নামের একজন বলেন, আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার।যখন আকাশে মেঘের ঘনঘটা ও বজ্রপাত হয় তখন অন্তত খেলাধুলা বা বাইরে না যাওয়া উচিত।আমরা অনেক শুনেছি খেলার মাঠে অনেকের বজ্রপাতে মৃত্যু হয়েছে।আজকেও খেলা খেলার সময় আলীরাজ নামের একটি ছেলে বজ্রপাতে মারা গেল।আমাদের প্রত্যেকটা পরিবারের এ ব্যাপারে সচেতন থাকতে হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মটমুড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন বলেন, বজ্রপাতে উপজেলার মটমুড়া পশ্চিমপাড়ায় এক ছাত্রের মৃত্যু হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।আমি ঘটনাস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By