বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

মেসির চার গোল, খরা কাটাল মায়ামি

সীমু দা
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%97%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%96%E0%A6%B0%E0%A6%BE %E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B2 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF

টানা পাঁচ ম্যাচে চার হার ও এক ড্রয়ে যেন পথ হারিয়ে ফেলেছিল ইন্টার মায়ামি। অবশেষে মেসির জাদুকরী এক রাতে সেই জয়হীনতার বৃত্ত ভাঙল ফ্লোরিডার ক্লাবটি। লিওনেল মেসির দুর্দান্ত হ্যাটট্রিকসহ চার গোলের নৈপুণ্যে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মায়ামি। একই সঙ্গে মেজর লিগ সকারে (এমএলএস) নতুন রেকর্ডও গড়েছে দলটি।


মায়ামির বড় জয়ে পুরো ম্যাচজুড়েই ছিলেন মেসি-ঝড়। একাই চার গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল।


নিজেদের মাঠে খেললেও ম্যাচের প্রথমার্ধে মন্ট্রিল বেশ ভালো প্রতিরোধ গড়ে তোলে। তবে শুরুতেই কাসেমিরোর কর্নার থেকে পাওয়া বলে শক্তিশালী হেডে মায়ামিকে এগিয়ে দেন এক খেলোয়াড়। ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে মন্ট্রিল। কিন্তু সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। মাত্র দুই মিনিট পর দূরপাল্লার দুর্দান্ত শটে মেসি গোল করে মায়ামিকে আবারও এগিয়ে দেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা।


দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় মায়ামি। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন মেসি। এরপর ৭৯ মিনিটে লুইস সুয়ারেজ গোল করলে মায়ামি এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।


ম্যাচের ৮৩ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। এরপরও থামেনি মায়ামির আক্রমণ। ৮৯ মিনিটে বদলি খেলোয়াড় আলেক্সান্দার শো গোল করে ব্যবধান আরও বাড়ান। আর ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে নিখুঁত ফ্রি-কিকে নিজের চতুর্থ গোলটি করেন মেসি। তাতেই ৭-১ গোলের বিশাল জয় নিশ্চিত হয় মায়ামির।


চার গোলের এই পারফরম্যান্সের মাধ্যমে দীর্ঘ প্রায় চার বছর পর এক ম্যাচে চার বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন আর্জেন্টাইন তারকা। সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে লা লিগায় এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন তিনি। মায়ামির গোলাপি জার্সিতেও এটিই তার প্রথম চার গোলের ম্যাচ।


এই চার গোলের সুবাদে চলতি এমএলএসে ১৯ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮টি। এর মাধ্যমে তিনি উঠে এসেছেন লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে।


মেসির এমন দুর্দান্ত পারফরম্যান্সের দিনে ডাগআউটে ছিলেন না ভারপ্রাপ্ত কোচ গুইলেরমো হোয়োস। নতুন নিয়োগ পাওয়া ক্রিস্টিয়ান ‘কিলি’ গঞ্জালেজ এখনো ওয়ার্ক পারমিট না পাওয়ায় সহকারী কোচ রাফায়েল পেরেজ মায়ামির ডাগআউট থেকে দলকে নির্দেশনা দেন।


দীর্ঘ আড়াই সপ্তাহ পর পাওয়া এই জয় ইন্টার মায়ামির আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। বড় জয়ে লিগের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থানও আরও শক্ত করেছে ফ্লোরিডার দলটি।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By