মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মেয়র নির্বাচিত হলে প্লাস্টিকের চেয়ারে বসে পৌরবাসীকে সেবা দেব

সীমু দা
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%B8%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC

আখাউড়া পৌরসভার মেয়র নির্বাচিত হলে সাধারণ নাগরিকদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করতে প্লাস্টিকের চেয়ারে বসেই পৌরবাসীকে সেবা দেওয়ার অঙ্গীকার করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল মনসুর মিশন।

তিনি বলেন, জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ বিভিন্ন জরুরি সেবা এক টেবিল থেকে প্রদানের জন্য আধুনিক ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালু করা হবে। পাশাপাশি সেবাগ্রহীতাদের মোবাইল নম্বর সংরক্ষণ করে অফিস থেকেই প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

সোমবার (২ জুন) সকালে আখাউড়া সড়কবাজারের গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আবুল মনসুর মিশন বলেন, আখাউড়া পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে তিনি একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে পৌরসভার যানজট নিরসনে কালন্দী খালের ওপর নারায়ণপুর থেকে জংশন স্টেশন পর্যন্ত বক্স কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণ ও সংস্কারের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, বর্জ্য রিসাইক্লিং কার্যক্রম সম্প্রসারণ এবং জনবসতি থেকে ময়লার ভাগাড় নিরাপদ স্থানে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিভিন্ন বাস্তবমুখী ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে। পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

স্বাস্থ্যসেবার উন্নয়নে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে আবৃত্তি, বিতর্ক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

নগর সৌন্দর্যবর্ধনে আধুনিক সড়কবাতি স্থাপন, ব্যাপক বৃক্ষরোপণ এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এছাড়া শিশু-কিশোরদের জন্য আধুনিক খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র নির্মাণ, মাদকমুক্ত সমাজ গঠন এবং পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও পৌরবাসীর মতামতকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন।

মিশন বলেন, সড়কবাজার, বড়বাজার ও লালবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট স্থাপন, জনসমাগমস্থলে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এবং পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় একটি আধুনিক পৌর কবরস্থান প্রতিষ্ঠা করা হবে।

তিনি আরও বলেন, পৌরসভার প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নাগরিকদের অভিযোগ ও পরামর্শ গ্রহণের জন্য পৌরভবনে ‘নাগরিক বক্স’ স্থাপন করা হবে।

মতবিনিময় সভায় আখাউড়ার সর্বস্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরিশেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আবুল মনসুর মিশন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By