মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মেটা-গুগলে কর আরোপ করলেই ১০০ শতাংশ শুল্ক, ইউরোপকে হুঁশিয়ারি

সীমু দা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৪:০৪ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A6%BE %E0%A6%97%E0%A7%81%E0%A6%97%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%95%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA %E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87 %E0%A7%A7%E0%A7%A6%E0%A7%A6 %E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6 %E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%95 %E0%A6%87%E0%A6%89%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A7%81%E0%A6%81%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

মেটা, গুগল ও অ্যামাজনের মতো মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সেবা কর (ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স) আরোপ করলে সংশ্লিষ্ট দেশগুলোর পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই ঘোষণার পর যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে নতুন করে বাণিজ্য উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কোনো দেশ যদি মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সেবা কর আরোপ করে, তবে সেই দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

পোস্টে তিনি লেখেন, “ইউরোপের অনেক দেশ মার্কিন কোম্পানিগুলোর ওপর ডিজিটাল সেবা কর আরোপের বিষয়ে আলোচনা করছে। কয়েকটি দেশ খুব শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে। তাই আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, যে দেশই এ ধরনের কর আরোপ করবে, তাদের যুক্তরাষ্ট্রে পাঠানো সব পণ্যের ওপর সঙ্গে সঙ্গে ১০০ শতাংশ শুল্ক বসানো হবে। এই শুল্ক বিদ্যমান বা ভবিষ্যতের যেকোনো বাণিজ্যচুক্তির চেয়েও অগ্রাধিকার পাবে।”

ডিজিটাল সেবা কর হলো এমন একটি করব্যবস্থা, যার মাধ্যমে কোনো দেশের বাজারে ব্যবসা করে আয় করা বড় বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের রাজস্বের ওপর কর আরোপ করা হয়। বিশ্বের এক ডজনের বেশি দেশ ইতোমধ্যে এ ধরনের কর চালু করেছে বা চালুর পরিকল্পনা নিয়েছে। এসব ব্যবস্থার আওতায় মূলত মেটা, গুগল ও অ্যামাজনের মতো বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোই পড়ছে।

যদিও ট্রাম্প তাঁর পোস্টে কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে তিনি ‘বেশ কয়েকটি ইউরোপীয় দেশ’-এর কথা বলেছেন। ফলে ডিজিটাল সেবা কর চালুর পথে থাকা ইউরোপের কয়েকটি দেশ তাঁর ঘোষিত শুল্কের আওতায় পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে কানাডাও ডিজিটাল সেবা কর চালুর উদ্যোগ নিয়েছিল। সে সময় ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, করটি কার্যকর হলে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা বন্ধ করে দেওয়া হবে। পরে করটি কার্যকর হওয়ার আগেই কানাডা সেই পরিকল্পনা থেকে সরে আসে।

তবে ট্রাম্পের নতুন এই হুমকি বাস্তবে কার্যকর করা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, কোন আইনি ক্ষমতার ভিত্তিতে তিনি নির্দিষ্ট দেশগুলোর বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক আরোপ করবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট ব্যাখ্যা দেননি।

এর আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের প্রস্তাবিত বৈশ্বিক পাল্টা শুল্ক পরিকল্পনা বাতিল করে রায় দেন। আদালতের মতে, ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট (IEEPA) প্রশাসনকে এ ধরনের ব্যাপক ও দেশভিত্তিক শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।

এরপর ট্রাম্প ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ১২২ ধারা ব্যবহার করে ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশে সই করেন। তবে ওই আইনের আওতায় আরোপিত শুল্ক কংগ্রেসের অনুমোদন ছাড়া সর্বোচ্চ ১৫০ দিন কার্যকর রাখা যায়। ফলে ডিজিটাল সেবা কর আরোপকারী দেশগুলোর বিরুদ্ধে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি বাস্তবায়নে আইনি ও সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By