বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

মুস্তাফিজকে ফেরাতে ফোনও করেছিল বিসিসিআই, কি কথা হয়েছিল

সীমু দা
বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ২:১৯ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%93 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87 %E0%A6%95%E0%A6%BF %E0%A6%95%E0%A6%A5%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2

এটিই নিয়ম যে একটি দল ইনিংস ঘোষণা করে দিলে আর ব্যাটিংয়ে ফেরা যায় না। কিন্তু এমন এক প্রস্তাব এসেছিল, যেটিকে দান ছেড়ে দিয়ে আবার ব্যাটিংয়ে ফেরার সঙ্গেই তুলনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালক বলছিলেন, ‘আমরা প্রস্তাবটি গ্রহণ করলে ইনিংস ঘোষণার পর সেই ইনিংসে পুনরায় ব্যাটিং শুরু করার মতো ব্যাপার হয়ে যেত। আমরা তাই সেটি গ্রহণ করিনি।’

প্রস্তাবটি যখন আসে, ততক্ষণে নিজেদের অবস্থান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে বিসিবির।

গত রবিবার সন্ধ্যা নাগাদ ‘সরকারি নির্দেশ’ অনুযায়ী দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। অবশ্য এ রকম ঘোষণাই যে আসতে যাচ্ছে, সেটি তারও ঘণ্টা দুয়েক আগে নিশ্চিত হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের স্ট্যাটাসে। সেখানে তিনি বিসিবিকে ভারতে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান। উগ্রপন্থীদের ক্ষোভের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আদেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজুর রহমানকে অব্যাহতি দেওয়ায়ই এত ঘটনার সূত্রপাত।

এর প্রতিক্রিয়ায় বিসিবিও কঠোর অবস্থানে যাওয়ার পর বিসিসিআই পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগও নিয়েছিল বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক।

সেদিনই ভারতীয় বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ফোনে ধরেছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে। মুস্তাফিজকে আইপিএলে ফিরিয়ে নেওয়া হলে বাংলাদেশ ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না, ফোনে আমিনুলের কাছে তা সরাসরিই জানতে চাওয়া হয়। কিন্তু এমন প্রস্তাব আসার আগেই সরকারের কোর্টে বল চলে যাওয়ায় আমিনুলের পক্ষে ইতিবাচক সাড়া দেওয়ার কোনো সুযোগ ছিল না।

ফোনালাপের শেষে বরং বিসিবি সভাপতিকে এ রকম কথা বলে আলোচনার ইতি টানতে দেখেছেন একজন প্রত্যক্ষদর্শী, ‘এখন অনেক দেরি হয়ে গেছে (ইটস টু লেট)।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে গতকাল ফোনে আমিনুলকে পাওয়া যায়নি। বিশ্বকাপ ইস্যুতে অবশ্য দিনভর তুমুল ব্যস্ততা কেটেছে তাঁর। বিকেলে আসিফ নজরুলের কার্যালয়ে সদলবলে গিয়ে বৈঠক করার পর নিজেদের অনড় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।

এদিকে আইপিএলের তিন দিন আগে আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মুস্তাফিজকে চুক্তিবদ্ধ করার ঘোষণায় উপমহাদেশীয় রাজনীতির ছাপও খুঁজে পেয়েছে অনেকে।

সুত্র: কালের কন্ঠ



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By