শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মুক্তি পেল ইমন সাহা নির্মিত প্রথম সিনেমা

সীমু দা
শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

অবশেষে সিনেমায় অভিষেক ঘটলো সংগীত পরিচালক ইমন সাহার। অভিনেতা নয়, এই যাত্রা নির্মাতা হিসেবে। ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ নামের সিনেমাটি শুক্রবার (৭ নভেম্বর) মুক্তি পেয়েছে দেশে।

স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখাসহ ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী সিনেমা হল, বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধাতে প্রথম সপ্তাহ চলবে ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’।

গ্রামের বাউল ঘরের এক মেয়ের সংগীত যাত্রা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। গানের জন্য গ্রাম থেকে শহরে আসা সেই মেয়েটির জীবনের নানা সংগ্রামের গল্প দেখা যাবে এতে। ইমন সাহা বলেন, ‘বাউল পরিবারে জন্ম হয় এক মেয়ের, সে ফোক গান করে। এক সময় তাকে উৎসাহ দেওয়া হয় গ্রাম থেকে বের হয়ে এসে বড় পরিসরে গান করার। কিন্তু শহরে এসে মেয়েটি জৌলুস, যশ ও জনপ্রিয়তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এসব করতে গিয়ে তার ভেতরের মাটির গানের সত্তাটা সে হারিয়ে ফেলে। জাগতিক ও আধ্যাত্মিক জার্নির একটা সম্পর্ক দেখানো হয়েছে সিনেমায়।’

‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ সিনেমায় অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By