শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন কর্মকর্তার সাক্ষাৎ নাটোরের ৪৭টি কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে ছিলাম, এখন বিনির্মাণে কাজ করতে চাই: নিশিতা শেরপুরে বিলের ‘ঝাই’ বিক্রিতে চলে শতাধিক পরিবারের জীবিকা বাড়তে চলছে বাসের ভাড়া, আসছে চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার সঙ্গে কী কথা হয়েছে, জানালেন জিএম কাদের অ্যামোনিয়া সংকটে বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা জোড়া গোল করে মিয়ামিকে জেতালেন মেসি ইসরাইলের ১৪ সেনা নিহত, ৬৫০ জনের বেশি সেনা আহত ভূমিকম্পে কাঁপল পাকিস্তান এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে মুখ খুললেন রুমিন ফারহানা ট্রাম্পের সাতটি দাবির সবই মিথ্যা: কলিবফ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, বহু হতাহত ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার অ্যান্ড সার্ভিসিং লেভেল-২ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ ঢাবিতে ঢোল-বাদ্যে শুরু বৈশাখী শোভাযাত্রা মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬ অবশেষে ভারতের মেডিকেল ভিসা নিয়ে মিললো বড় সুখবর

মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান, কারা আছেন তালিকায়

সীমু দা
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%81%E0%A6%9C %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0 %E0%A7%A8%E0%A7%A6%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87

বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজের মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফ করেছে ইরান।

শুক্রবার (২৪ এপ্রিল) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে বলেন, আমরা কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি। তবে ভবিষ্যতে কী হবে তা আমি জানি না।

রাষ্ট্রদূত আরও বলেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এ বিশেষ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করছে। সে তালিকার একটি দেশ হচ্ছে রাশিয়া।

তবে ইরানের বন্ধুদেশ হিসেবে আর কারা আছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

যদিও মার্চের শেষ দিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, অনেক জাহাজ মালিক বা দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যাতে তারা নিরাপদে প্রণালি পার হতে পারে। যেসব দেশকে আমরা বন্ধু মনে করি বা বিশেষ কারণে অনুমতি দিই, তাদের জন্য আমাদের সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে।

সে সময় আরাগচির বক্তব্যে ইরানের বন্ধুদেশ হিসেবে বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উল্লেখ ছিল। তবে এখনো এই দেশগুলো ইরানের মিত্র হিসেবে আছে কিনা তা নিশ্চিত নয়।

এদিকে ইরানের সংসদের প্রথম ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই গতকাল বৃহস্পতিবার বলেছেন, ইরান প্রথমবারের মতো প্রণালীটি দিয়ে ট্রানজিটের জন্য ফি পেয়েছে এবং সেই তহবিল দেশটির কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ প্রণালিটিই উন্মুক্ত মহাসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক পথ, যেখান দিয়ে যুদ্ধের আগে প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল প্রবাহিত হতো; যা বৈশ্বিক ব্যবহারের প্রায় এক-পঞ্চমাংশ।

সূত্র: মিডল ইস্ট আই।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By