মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মাহাদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ, হুঁশিয়ারি

সীমু দা
রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7 %E0%A6%B9%E0%A7%81%E0%A6%81%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও জুলাই যোদ্ধা মাহাদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

আন্দোলনকারীরা জানান, মাহাদী হাসানকে নিঃশর্ত মুক্তি না দেওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রাখা হবে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে মাহাদী হাসানকে মুক্তির দাবি জানায়। শনিবার রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ঘোষণায় বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মুক্তি না দিলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে মাহাদী হাসানের মুক্তির দাবিতে আগামীকাল রোববার বিকাল সাড়ে ৩টায় শাহবাগ মোড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে ‘জুলাই মঞ্চ’ নামে একটি সংগঠন। একই সঙ্গে মাহাদী হাসানকে ‘অযৌক্তিকভাবে গ্রেপ্তার’-এর দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ও শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদী হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ অভিযোগ করে বলেন, মাহাদী হাসানকে ‘পুলিশলীগ’ কর্তৃক গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি জানান, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। আইজিপির সঙ্গে কথা হলেও তার বক্তব্য সন্তোষজনক ছিল না বলে দাবি করেন তিনি।

রিফাত রশিদ আরও বলেন, পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী আপাতত মাহাদী হাসানকে হত্যা মামলায় নয়, অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানো হবে। পাশাপাশি পুলিশের ভেতরের আনঅফিশিয়াল সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ চাপের কারণেই মাহাদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনকালীন সহিংসতার অভিযোগে জুলাইয়ের ছাত্র-জনতার বিরুদ্ধে সিরিজ গ্রেপ্তারের পরিকল্পনাও করা হচ্ছে।

শাহবাগ মোড় অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, মাহদী ভাইয়ের মুক্তি চাই’, ‘দাসত্ব না বিপ্লব, বিপ্লব বিপ্লব’-এমন নানা স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীরা স্পষ্ট করে জানান, এক ঘণ্টার মধ্যে মাহাদী হাসানকে মুক্তি দেওয়া না হলে দেশজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By