মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মাশরাফিসহ দু’জন দেশে থাকতে পারলে সাকিব কেন নয়, যা বললেন আসিফ

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%B9 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AC %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AF%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8

রাজনৈতিক কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর আর দেশে ফেরা হয়নি সাকিব আল হাসানের। পাশাপাশি জাতীয় দলের হয়েও খেলা হচ্ছে না তার। মাঝে দেশে আসার বিমান ধরলেও, মাঝপথেই নাটকীয়ভাবে তার যাত্রা বাতিল হয়ে যায়। বেশকিছু মামলাও আছে তার নামে।

এদিকে, হঠাৎ করেই সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারকে বাংলাদেশ জাতীয় দলে ফেরানোর কথা জানিয়েছে বিসিবি। 

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) বিসিবি পরিচালক আসিফ আকবর দুজন ক্রিকেটারের উদাহরণ টেনে বলেছেন, তারা বাংলাদেশে থাকলে সাকিবও থাকবেন। আওয়ামী লীগ সরকারের এমপি ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তিনিও বাংলাদেশে অবস্থান করছেন। ফলে সাকিবের দেশে ফিরতে কোনো অসুবিধা দেখছেন না আসিফ।

আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্টতা থাকা সত্ত্বেও মাশরাফির দেশে অবস্থানের উদাহরণ টেনে সংবাদ সম্মেলনে আসিফ বলেছেন, ‘সেক্ষেত্রে বাংলাদেশে দুই-তিনটি উদাহরণ আছে। এক মাশরাফি বিন মুর্তজা। সে বাংলাদেশে অবস্থান করছে। ৩ আগস্টের পর আরেকজন ক্রিকেটারও (শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে যাওয়ার অভিযোগ রয়েছে তামিম ইকবালের বিরুদ্ধে) বাংলাদেশে অবস্থান করেছে। এই দু’জন যদি থাকতে পারে সাকিব আল হাসান কেন নয়?’  

আসিফ আরও বলেন, ‘সাকিব সংসদ সদস্য হওয়ার আগে বাংলাদেশের খেলোয়াড় ছিলেন। বাংলাদেশে সাকিবের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই জায়গা থেকেই তাকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া।’ এ ছাড়া সাকিবের মামলা-সংক্রান্ত বিষয়ে বিসিবির এই পরিচালক বলেন, ‘সাকিবের ব্যক্তিগত ইস্যুগুলো কীভাবে কী হবে এটা সরকারের বিষয়। আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি। বোর্ডের যে চুক্তিবদ্ধ প্লেয়ারদের তালিকা হবে, সেখানে আমরা সাকিবকে (রাখার) প্রস্তাব রেখেছি। সে দেশে এসে রিটায়ার করার একটা ইচ্ছা। সাকিব একটা ব্র্যান্ড, এমন প্লেয়ার আমরা আর ১০০ বছরেও পাব না।’ 

অন্যদিকে, বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘সাকিবের সঙ্গে বোর্ড থেকে যোগাযোগ করা হলে, হোম অ্যান্ড অ্যাওয়ে দুই (ধরনের) সিরিজই খেলতে পারবে কিনা জানতে চাওয়া হয়েছিল। সাকিব বলেছে (খেলতে চায়), সেখান থেকেই (বোর্ড থেকে তাকে খেলানোর) সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By