শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:২৬ পূর্বাহ্ন

তিনজাতি ফুটবলে শুরুর ম্যাচে দেখা গেছে বাংলাদেশের মেয়েদের দাপট। প্রায় হাফ লাইনের ওপরে থেকে মালয়েশিয়াকে চাপে রাখার চেষ্টা ছিল স্বাগতিকদের। হাইলাইন ডিফেন্স করে খেলে গোল করার সুযোগ মিললেও ঋতুপর্ণা-শামসুন্নাহাররা জাল কাঁপাতে পারেননি। উল্টো প্রতি আক্রমণ থেকে নিজেদের ভুলে মালয়েশিয়া এক গোল আদায় করে বিরতিতে গেছে।

২০১২ সালের পর এই প্রথম বুধবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলছে মেয়েরা। সবশেষ ২০১৩ সালের ২৫ মে ফিলিপাইনের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে এই মাঠে মুখোমুখি হয়েছিল। আর ফিফা র‍্যাঙ্কিংয়ের ৯২তম অবস্থানে থাকা মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ সর্বশেষ খেলেছে তিন বছর আগে। কমলাপুর স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ ৬-০ গোলে জিতলেও গোলশূন্য ড্র করেছিল দ্বিতীয় ম্যাচ। 

৭ মিনিটে গোছালো আক্রমণে দারুণ সুযোগ তৈরি হয়। লাল সবুজের জার্সিতে অভিষেক হওয়া সুলতানার রক্ষণ চেরা পাস ধরে ডান দিক থেকে বক্সে আড়াআড়ি ক্রস বাড়িয়েছিলেন শামসুন্নাহার জুনিয়র। ছুটে গিয়ে লাফিয়ে হেড করতে চেয়েছিলেন মনিকা চাকমা, কিন্তু পাননি বলের নাগাল। একটু পর ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহার জুনিয়রের হেডে বল চলে যায় বাইরে।

১২ মিনিটে পায়ের ব্যথায় খুঁড়িয়ে চলতে দেখা যায় মনিকাকে। তবে দুটি নারী সাফ জয়ী এই মিডফিল্ডার মাঠ ছেড়ে যাননি। খেলা চালিয়ে গেছেন।

২৯ মিনিটে খেলার ধারার বিপরীতে পাল্টা আক্রমণ থেকে গোল হজম করে বসে বাংলাদেশ। সতীর্থের লং পাস নুর আইনসাহ বিনতে মুরাদ নিয়ন্ত্রণে নেওয়ার সময় তার পাশেই ছিলেন ডিফেন্ডার কোহাতি কিসকু। প্রতিরোধ গড়ার মূল দায়িত্বও ছিল তার, কিন্তু একই সময়ে রূপনা চাকমা পোস্ট ছেড়ে ক্লিয়ার করতে বেরিয়ে আসায় দুজনের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়। সে সুযোগে রূপনাকে ডজ দিয়ে বল বের করে নিয়ে বাম পায়ের কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন নুর।

শুরুতে আজ দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে অক্টোবরে খেলা সর্বশেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড তহুরা খাতুন ও ডিফেন্ডার নবিরণ খাতুন। সুলতানার সঙ্গে একাদশে জায়গা পেয়েছেন মিডফিল্ডার মুনকি আক্তার। 

বাংলাদেশের একাদশ : আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, শিউলি আজিম, ঋতুপর্ণা চাকমা, মোসাম্মত সুলতানা, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, রুপনা চাকমা (গোলকিপার)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By