সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বাসভবনে হামলা

সীমু দা
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A1%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সিনসিনাটির বাসভবনে সোমবার ভোরে হামলার ঘটনা ঘটে। সম্ভাব্য চুরি ও ভাঙচুরের খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় পৌঁছায়। কিছুক্ষণের মধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওহাইওতে অবস্থিত ভ্যান্সের বাসভবনে ভাঙচুরের ঘটনায় একজন ব্যক্তি হেফাজতে আছেন এবং বিষয়টি তদন্তাধীন। মার্কিন সিক্রেট সার্ভিস জানায়, ঘটনার সময় ভ্যান্সের পরিবার ওহাইওতে উপস্থিত ছিলেন না।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসভবনের একাধিক জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানান, অজ্ঞাতপরিচয় এক প্রাপ্তবয়স্ক পুরুষকে ব্যক্তিগত বাসভবনের বাইরের জানালা ভাঙাসহ ভাঙচুরের অভিযোগে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে রাত দেড়টার কিছু পর।

মুখপাত্র অ্যান্থনি গুগ্লিয়েলমি বলেন, ‘চার্জ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত পর্যালোচনার সময় ইউএস সিক্রেট সার্ভিস সিনসিনাটি পুলিশ বিভাগ এবং ইউএস অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে সমন্বয় করছে।’

একজন ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে বলেন, কেউ ভ্যান্স বা তার পরিবারকে লক্ষ্যবস্তু করেছিল কি না—তা তদন্ত করে দেখা হচ্ছে। তাদের ধারণা, ওই ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের বাড়িতে ঢোকেননি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএনকে জানান, ঘটনার আগে ভ্যান্স পরিবার ইতিমধ্যে শহর ছেড়ে গিয়েছিলেন।

সূত্র : সিএনএন



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By