শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

মায়ের ভরণপোষণ মামলায় প্রকৌশলী ছেলে কারাগারে

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AD%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8C%E0%A6%B6%E0%A6%B2%E0%A7%80 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় প্রকৌশলী রাশেদুল ইসলাম জাকির (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে অভিযুক্তের পরিবারের দাবি, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মামার প্ররোচনায় এ মামলা করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামের বাসিন্দা রাশেদা বেগম (৬৪) তার ছেলে রাশেদুল ইসলাম জাকিরের বিরুদ্ধে পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ৫(১) ও ৫(৫) ধারায় সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গত ৮ জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, রাশেদা বেগমের বড় ভাই ও স্থানীয় আওয়ামী লীগের নেতা, সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মেদ আল ফরিদ দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন। তাদের দাবি, রাশেদা বেগমের নামে থাকা সম্পত্তি ও তার প্রাপ্য পেনশনের অর্থের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে তাকে প্ররোচিত করে এ মামলা করা হয়েছে।

পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের মৃত্যুর পর তার প্রথম পক্ষের সন্তানরা রাশেদা বেগমকে পরিবারের সদস্য হিসেবেই দেখেছেন। তারা বাবার প্রায় চার লাখ টাকা পেনশন সুবিধা ও প্রতি মাসের প্রায় ১৮ হাজার টাকা উত্তোলনের অনুমতিও তাকে দিয়েছেন। তাদের দাবি, মায়ের ভরণপোষণের দায়িত্বও নিয়মিত পালন করা হয়েছে।

গ্রেপ্তারের আগে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশেদুল ইসলাম জাকির নিজেকে নির্দোষ দাবি করেন। এ সময় তার সৎভাই জাহাঙ্গীর আলম ও বোনেরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, গত ৬ জুলাই রাশেদা বেগমের বাড়ি ছাড়ার ঘটনাটি পরিকল্পিত এবং মামাদের প্ররোচনায় ঘটেছে। তাদের অভিযোগ, মাকে নিজেদের কাছে রেখে সম্পত্তি ও পেনশনের অর্থ ভোগ করাই মামাদের উদ্দেশ্য।

সৎভাই জাহাঙ্গীর আলম বলেন, “রাশেদা বেগম আমার সৎ মা হলেও আমরা তাকে কখনো আলাদা করে দেখিনি। বাবার পেনশনের টাকাও তার কাছেই দিয়েছি। আমরা চাই তিনি ভুল বোঝাবুঝি দূর করে আবার আমাদের কাছে ফিরে আসুন।”

স্থানীয় বাসিন্দা মাহজাবিন তালুকদার মিম দাবি করেন, রাশেদা বেগম তার নামে থাকা সম্পত্তির একটি বড় অংশ ভাইয়ের নামে লিখে দিয়েছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

রাশেদুল ইসলাম জাকির বলেন, “আমি নিয়মিত মায়ের ভরণপোষণ দিতাম। বাবার পেনশনের অর্থ মা নিজেই এবং তার ভাই ভোগ করেন। সম্পত্তির স্বার্থে মামা এসব করাচ্ছেন।”

অভিযুক্তের পরিবারের আনা অভিযোগের বিষয়ে আহাম্মেদ আল ফরিদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “মায়ের দায়ের করা মামলার ভিত্তিতেই রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত ও আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By