শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মাইক্রোসফট ফাইল এখন নিজে থেকেই সেভ হবে ক্লাউডে

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

দাপ্তরিক বা ব্যক্তিগত—যে কাজই হোক, মাইক্রোসফট ওয়ার্ড ছাড়া একদিনও চলা কঠিন। ব্যবহারকারীদের সুবিধা বাড়াতে এবার সফটওয়্যারটিতে যুক্ত হচ্ছে এক অভিনব ফিচার, যা কাজের ধরনই বদলে দেবে।

নতুন এই ফিচারের মাধ্যমে ওয়ার্ডে তৈরি বা সম্পাদিত প্রতিটি ফাইল স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে ক্লাউড সার্ভারে। অর্থাৎ ব্যবহারকারী ফাইল সেভ না করলেও তা নিরাপদে জমা থাকবে ওয়ানড্রাইভে কিংবা পছন্দমতো অন্য কোনও ক্লাউড স্টোরেজে। এতে করে যেকোনও স্থান থেকে ফাইল খুলে সম্পাদনা করা যাবে সহজেই, শুধু লগইন থাকলেই যথেষ্ট।

বিশেষজ্ঞরা বলছেন, এই স্বয়ংক্রিয় ক্লাউড সেভিং ব্যবস্থা দূর করবে হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট বা কম্পিউটার ক্র্যাশে ফাইল হারানোর ঝুঁকি। তবে ক্লাউডে ব্যক্তিগত ডেটা সংরক্ষণ নিয়ে অনেকে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে পারেন।

মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা চাইলে এই ফিচারটি বন্ধ রাখতে পারবেন। এজন্য ওয়ার্ডের ফাইল>অপশনস>সেভ ট্যাবে গিয়ে ‘ক্রিয়েট নিউজ ফাইলস ইন দ্য ক্লাউড অটোমেটিক্যালি’ অপশনটি আনচেক করে দিতে হবে এবং ‘ সেভ টু কম্পিউটার বাই ডিফল্ট’ নির্বাচন করতে হবে। এতে ফাইলগুলো শুধুমাত্র কম্পিউটারে সেভ হবে।

তবে যারা নিয়মিত অফিস বা একাধিক ডিভাইস থেকে কাজ করেন, তাদের জন্য এই ক্লাউড সেভ ফিচার হবে সত্যিকারের সময় ও পরিশ্রম বাঁচানোর সমাধান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By