কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা বিলে খাল খনন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
শনিবার (২৫ এপ্রিল) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিয়াকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে মহিনন্দ ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় কৃষক আব্দুল আউয়াল বলেন, খালের জলাবদ্ধতার কারণে আমার প্রায় ২০০ শতাংশ জমির ধান নষ্ট হয়ে গেছে। খালটি খনন করা হলে আমরা বছরে দুইটি ফসল উৎপাদন করতে পারব। এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষক বাঁচবে এবং দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। আমাদের সংসারেও স্বচ্ছলতা ফিরে আসবে। তাই আমরা এমপি মহোদয়ের কাছে খালটি দ্রুত খননের দাবি জানাচ্ছি।
আরেকজন কৃষক বলেন, শহরের ময়লা পানি জমিতে এসে আটকে থাকায় তারা দীর্ঘদিন ধরে চাষাবাদে সমস্যায় ভুগছেন। খালটি খনন করা হলে পানি দ্রুত নদীতে নেমে যাবে এবং কৃষিকাজ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম বলেন, কৃষকদের দুর্ভোগ লাঘব এবং জলাবদ্ধতা নিরসনে এই খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল্লাহ কায়সার এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন। এছাড়া বিএনপির অঙ্গসংগঠনের নেতা সুরাপ উদ্দিন ও খায়রুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);