মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

সীমু দা
সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:১০ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A7%A9 %E0%A6%A8%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে হাসপাতালের তৃতীয় তলায় থাকা একটি ভেন্টিলেটর বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর এনডিটিভির।


ঘটনার সময় অমরাবতী জেলা নারী হাসপাতালের বিশেষ নবজাতক পরিচর্যা ইউনিটে (এসএনসিইউ) ৩৯ নবজাতক ভর্তি ছিল।


আগুন দ্রুত ছড়িয়ে পড়লে গুরুতর দগ্ধ হয়ে এবং ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তিন নবজাতকের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসক, নার্স ও হাসপাতালের অন্যান্য কর্মীরা দ্রুত ওয়ার্ডে গিয়ে নবজাতকদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।


এ ঘটনায় গুরুতর অবস্থায় থাকা আরও ছয় নবজাতককে উন্নত চিকিৎসার জন্য কাছের একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।


এদিকে আগুন লাগার ঘটনায় প্রশাসনিক কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ারও আশ্বাস দিয়েছে প্রশাসন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By