মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

ময়মনসিংহে ৪৭তম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞানমেলার উদ্বোধন

সীমু দা
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87 %E0%A7%AA%E0%A7%AD%E0%A6%A4%E0%A6%AE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9 %E0%A6%93 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8

দেশব্যাপী বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা এবং তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তা-চেতনা বিকাশের লক্ষ্যে ময়মনসিংহে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলা-২০২৬।

মঙ্গলবার (৯ জুন/২৬) ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় জেলা পরিষদ প্রাঙ্গণের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে এ বিজ্ঞান মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ বলেন,“বিজ্ঞান ও প্রযুক্তি আজ মানুষের জীবনধারায় বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। এর সুফলে মানুষের জীবন হয়েছে আরও সহজ, নিরাপদ ও গতিশীল। একটি দেশকে সমৃদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে হলে বিজ্ঞানচর্চা ও প্রযুক্তির বিকাশের কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার মতো আয়োজনগুলোকে শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। এসব আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নয়ন ও গবেষণাকে উৎসাহিত করতে আন্তরিকভাবে কাজ করছে।”তরুণ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,“শুধু পুঁথিগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না থেকে জ্ঞানের পরিধি বাড়াতে হবে। গবেষণা ও সৃজনশীল চিন্তার মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে তা ব্যক্তি, সমাজ, দেশ এবং বিশ্বমানবতার কল্যাণে কাজে লাগে।”সভাপতির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল বলেন,“বিজ্ঞানমেলার মতো আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিভাগের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যে প্রকল্পগুলো উপস্থাপন করছে, সেগুলোর মধ্য থেকেই ভবিষ্যতে দেশ ও বিশ্বের কল্যাণে গুরুত্বপূর্ণ কোনো উদ্ভাবন উঠে আসতে পারে। তাই গবেষণা ও প্রযুক্তি বিকাশে সবাইকে সম্মিলিতভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”

অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, বিজ্ঞান অনুরাগী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ বিজ্ঞানমেলায় বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর গবেষণাকর্ম প্রদর্শন করবে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে এবং প্রযুক্তিনির্ভর উন্নত বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By