রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

ময়মনসিংহে জেলা প্রশাসনের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

সীমু দা
শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87 %E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8

ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কাচিঝুলি এলাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান” পরিচালিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান চালানো হয়। ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

অভিযানের অংশ হিসেবে সড়ক, ড্রেন, খালপাড়, খোলা স্থান ও সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার করা হয়। এছাড়া, জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।

জেলা প্রশাসক জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর সফলতা নির্ভর করে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার ওপর। তাই প্রত্যেক নাগরিকের উচিত নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননের অনুকূল পরিবেশ ধ্বংস করা। তিনি সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা বজায় রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার এবং অন্যকেও সচেতন করার আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠবে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত ময়মনসিংহ। “পরিচ্ছন্নতা হোক অভ্যাস, ডেঙ্গুমুক্ত হোক আমাদের বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে অভিযানটি পরিচালিত হয়।



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By