মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

সীমু দা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%B9%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%86%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতাকর্মীদের একটি অংশ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। কেউ কেউ তাকে মন্ত্রী হিসেবে দেখতে নামাজ, রোজা ও মানতের কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন।


নেতাকর্মীদের দাবি, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর আশরাফ উদ্দিন বকুল রায়পুরার বিভিন্ন সমস্যা জাতীয় সংসদে তুলে ধরার পাশাপাশি এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করছেন। অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি চরাঞ্চলের দীর্ঘদিনের বিরোধ নিরসনে উদ্যোগ নেওয়ায় তিনি স্থানীয়ভাবে প্রশংসা পাচ্ছেন বলে দাবি তাদের।


দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রায়পুরার চরাঞ্চলে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাত নিরসন, উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ধরে রাখার বিষয়ে আশরাফ উদ্দিন বকুল সক্রিয় ভূমিকা রাখছেন। তার এসব কর্মকাণ্ডের কারণে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বেড়েছে বলেও দাবি করেন তারা।


নেতাকর্মীরা আরও বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে আশরাফ উদ্দিন বকুল রায়পুরার বিভিন্ন সমস্যা ও জনগণের দাবি জাতীয় সংসদে তুলে ধরছেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগও নিয়েছেন তিনি। চরাঞ্চলের দীর্ঘদিনের বিরোধ নিরসনে তার উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবে দেখছেন বলে জানান তারা।


এদিকে বিএনপির হাইকমান্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের একটি অংশ বলছে, দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলেন আশরাফ উদ্দিন বকুল। এ কারণে জাতীয় পর্যায়ে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার দাবি উঠেছে।


নিজেকে মন্ত্রিত্বের জন্য প্রস্তুত উল্লেখ করে ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও গণতন্ত্রের পুনর্গঠনে তিনি কাজ করতে চান। রায়পুরার জনগণ তাকে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় তিনি তাদের প্রতি কৃতজ্ঞ।


তিনি বলেন, “রায়পুরার চরাঞ্চলসহ সমগ্র বাংলাদেশের কাঙ্ক্ষিত ও টেকসই উন্নয়ন বাস্তবায়নে আমি যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত।”


একজন প্রকৌশলী হিসেবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন, জাতীয় অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং আধুনিক ডিজিটাল নেটওয়ার্ক গঠনে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে পরিকল্পিত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।


মন্ত্রিত্বের বিষয়ে আশরাফ উদ্দিন বকুল বলেন, মন্ত্রিত্ব তার কাছে শুধু পদ বা ক্ষমতার বিষয় নয়; বরং এটি মানুষের সেবা করার সুযোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভায় দায়িত্ব দিলে সততা, মেধা ও অভিজ্ঞতা দিয়ে সেই দায়িত্ব পালনের চেষ্টা করবেন বলেও জানান তিনি।


এদিকে তাকে মন্ত্রী করার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট ও আলোচনা অব্যাহত রয়েছে। তবে মন্ত্রিসভায় তাকে অন্তর্ভুক্ত করার বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By