বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ভাইরাল ভিডিওর পর রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন পায়েল? সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল ভিনি না নিয়ে কেন গিমারাইস পেনাল্টি নিলেন, ব্যাখ্যা দিলেন কোচ এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায়

মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল, বেতন বাড়তে পারে ১০০% পর্যন্ত!

সীমু দা
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%AC%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7 %E0%A6%AF%E0%A7%87 %E0%A6%87%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চলতি মাসেই মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। সোমবার অনুষ্ঠিত সংশ্লিষ্ট কমিটির সভায় এ বিষয়ে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সরকারের জন্য চূড়ান্ত সুপারিশ তৈরির লক্ষ্যে আগামী সপ্তাহে কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সচিব কমিটি সুপারিশ চূড়ান্ত করে তা পরবর্তী সপ্তাহে মন্ত্রিসভার সভায় উপস্থাপন করবে। মন্ত্রিসভা প্রয়োজন মনে করলে সুপারিশে পরিবর্তন, সংযোজন বা বিয়োজন করতে পারবে। অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে নতুন বেতন কাঠামো কার্যকর হবে।

সরকার এরই মধ্যে ঘোষণা দিয়েছে, চলতি মাসের ১ তারিখ থেকেই নবম বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তবে বাস্তবায়নের পদ্ধতি ও কাঠামো নির্ধারণে ‘জাতীয় বেতন কমিশন-২০২৫’ একাধিক বৈঠক করেছে।

কমিটির সদস্যরা চলতি অর্থবছরের ১ জুলাই থেকে নতুন মূল বেতন এবং আগামী অর্থবছরের ১ জুলাই থেকে বিভিন্ন ভাতা কার্যকরের পক্ষে মত দিয়েছেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, সরকারের প্রধান লক্ষ্য হলো নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয়ক্ষমতা বৃদ্ধি করা। এ কারণে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধির সুপারিশ আসতে পারে। অন্যদিকে, ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের বেতনও উল্লেখযোগ্য হারে বাড়লেও সেই বৃদ্ধি তুলনামূলক সীমিত হতে পারে।

অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত বেতন ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আর ১০ম থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে বেতন বৃদ্ধি ৯০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By