মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী ১৫ মামলায় খালাস মির্জা আব্বাস জিয়ানগরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জাসাসের বৃক্ষরোপণ নেপালে আকস্মিক বন্যায় ১৬২ প্রাণহানি, নিখোঁজ প্রায় ৪০০: শোক রাষ্ট্রপতির ইসলামাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন | Amar Bangla BANGLADESH বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

মনোহরদীতে স্বর্ণের চেইন ছিনতাই, আটক ২ নারী

সীমু দা
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9A%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8 %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%87 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95 %E0%A7%A8 %E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80

নরসিংদীর মনোহরদীতে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুই নারীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের মনোহরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের পর ক্ষুব্ধ কয়েকজন নারী তাদের মারধর করেছেন বলেও জানা গেছে।


সোমবার (১৭ আগস্ট) দুপুরে মনোহরদী পৌর শহরের সোনালী ব্যাংক শাখার সামনে এ ঘটনা ঘটে।


আটক নারীরা হলেন—কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামের ইব্রাহিমের মেয়ে সাজনা বেগম (২৬) ও একই গ্রামের আলামিনের স্ত্রী তামান্না (৩০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সোনালী ব্যাংকের সামনে এক নারী গ্রাহকের গলা থেকে কৌশলে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে ওই দুই নারীর বিরুদ্ধে। চেইন হারিয়ে ভুক্তভোগী নারী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই নারীকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন নারী উত্তেজিত হয়ে আটক দুই নারীকে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে জনাকীর্ণ একটি স্থানে কয়েকজন নারীকে আটক দুই নারীকে মারধর করতে দেখা যায়।


খবর পেয়ে মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই নারীকে থানায় নিয়ে যায়।


মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা বলেন, “স্বর্ণের চেইন চুরি বা ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”


পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By