কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। হাইকোর্টে তাঁর রিট আবেদন খারিজের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদন করা হয়।
বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। একই সঙ্গে আগামী ২৬ জানুয়ারি এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে রয়েছেন হাসনাত আব্দুল্লাহ। প্রাথমিকভাবে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও পরে তিনি তাঁর হলফনামায় ঋণখেলাপির তথ্য গোপন করেছেন- এমন অভিযোগ তুলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন হাসনাত আব্দুল্লাহ।
গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন ওই আপিল মঞ্জুর করে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে। ইসির এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন বিএনপির এই প্রার্থী। তবে প্রাথমিক শুনানির পর গত বুধবার উচ্চ আদালত রিটটি সরাসরি খারিজ করে দেন।
ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকে। এই খারিজ আদেশের বিরুদ্ধে আজ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। পরে আবেদনটি সম্পূরক কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। চেম্বার আদালতের কার্যতালিকার ১৬৬ নম্বর ক্রমিকে ফলাফলের ঘরে উল্লেখ করা হয়েছে-‘২৬ জানুয়ারি নির্ধারণ করা হলো’।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);