বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪

ভোট চুরি করে নির্বাচিত এমপিকে মানবে না জনগণ

সীমু দা
সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%8F%E0%A6%AE%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%97%E0%A6%A3

নির্বাচনের সময় বহিষ্কৃত একটি স্বার্থান্বেষী মহল ধানের শীষকে পরাজিত করতে দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নিয়েছিল বলে অভিযোগ করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, বর্তমানে ওই মহল ঈশ্বরদীর বালুঘাটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধ চাঁদাবাজির সঙ্গে জড়িত।


হাবিবুর রহমান হাবিব আরও বলেন, জনগণের ভোটের রায় ছিনতাই করে অধ্যাপক আবু তালেব মণ্ডল এমপি হয়েছেন। তিনি জনগণের প্রকৃত প্রতিনিধি নন। ধানের শীষের মনোনীত প্রার্থীই জনগণের প্রকৃত প্রতিনিধি। ভোট চুরি ও চক্রান্তের মাধ্যমে নির্বাচিত তথাকথিত এমপিকে ঈশ্বরদীর জনগণ কখনো মেনে নেবে না।


শনিবার (৮ আগস্ট) বিকেলে ঈশ্বরদীর সাহাপুর গোলচত্বর এলাকায় উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ‘জাতীয় সংসদ নির্বাচনোত্তর রাজনৈতিক সংকট নিরসন ও উত্তরণ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি অভিযোগ করেন, ঈশ্বরদীর বালুঘাটসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ওই মহলের লোকজন অবৈধ চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ জনগণ কিংবা ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।


সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঈশ্বরদী থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. মইনুল ইসলাম বলেন, হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে একটি রাজনৈতিকভাবে দেউলিয়া ও সুযোগসন্ধানী মহল নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অপপ্রচারে নেমেছে।


ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজমল হোসেন সুজনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও পৌর মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়ন।


সভায় আরও বক্তব্য দেন সাহাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রমজান আলী, ঈশ্বরদী থানা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. জুলফিকার মতিন (লিপন), সলিমপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক মো. সেলিম হোসেন মণ্ডল, পাবনা জেলা কৃষকদলের সদস্য ও সলিমপুর ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. ওমর শরিফ হানিফ মহলদার এবং সলিমপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. আবু দাউদ।


সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By