সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ভেনেজুয়েলা নিয়ে নতুন সিদ্ধান্ত জানালেন ট্রাম্প

সীমু দা
শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভেনেজুয়েলার আকাশসীমা ব্যবহার করে আবারও বাণিজ্যিক বিমান চলাচলের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ট্রাম্প জানান, এ সিদ্ধান্তের বিষয়ে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অবহিত করা হয়েছে। তাঁর মতে, খুব শিগগিরই মার্কিন নাগরিকরা নিরাপদভাবে ভেনেজুয়েলা ভ্রমণ করতে পারবেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি এবং দেশটির সামরিক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে যেন দিনের মধ্যেই ভেনেজুয়েলার আকাশসীমা উন্মুক্ত করা হয়। এ সিদ্ধান্ত কার্যকর হলে মার্কিন নাগরিকদের জন্য ভেনেজুয়েলায় যাতায়াতের পথ খুলে যাবে।

ট্রাম্পের ভাষ্য, “খুব অল্প সময়ের মধ্যেই আমেরিকান নাগরিকরা ভেনেজুয়েলায় যেতে পারবেন এবং সেখানে তারা নিরাপদ থাকবেন।”

এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে জানায়, ভেনেজুয়েলায় বন্ধ থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় চালু করার লক্ষ্যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশটির সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা যাচাইয়ের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার আইনপ্রণেতাদের পাঠানো এক নোটিশে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, নির্বাচিত কূটনৈতিক কার্যক্রম পরিচালনার জন্য ধাপে ধাপে অস্থায়ী কর্মী মোতায়েন করা হবে। উল্লেখ্য, ২০১৯ সালে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। সে সময় ভেনেজুয়েলা ভ্রমণে সর্বোচ্চ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র এবং নাগরিকদের দেশটিতে না যেতে পরামর্শ দেয়।

এর আগে গত নভেম্বরে ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার উপরে ও আশপাশের আকাশসীমা পুরোপুরি বন্ধ বলে বিবেচিত হওয়া উচিত। এরপর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বাড়তি সামরিক তৎপরতার কারণে পাইলটদের সতর্ক থাকার নির্দেশ দেয়। এর প্রেক্ষিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট বাতিল করে।

মার্কিন এয়ারলাইন্সগুলোর মধ্যে সর্বশেষ যে সংস্থা ভেনেজুয়েলায় ফ্লাইট চালাত, সেই আমেরিকান এয়ারলাইন্স ২০১৯ সালের মার্চে কার্যক্রম স্থগিত করেছিল। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানায়, তারা আগামী কয়েক মাসের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার পরিকল্পনা করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By