মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ৯৪২টি আফটারশক, নিহত ৩ হাজার ছুঁইছুঁই

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0 %E0%A7%AF%E0%A7%AA%E0%A7%A8%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%86%E0%A6%AB%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A9 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9B%E0%A7%81%E0%A6%81%E0%A6%87%E0%A6%9B%E0%A7%81%E0%A6%81%E0%A6%87

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৫৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১৬ হাজার ৫৯২ জন। ভয়াবহ সেই ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ৯৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির সরকার।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, স্থানীয় সময় শনিবার (৪ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এতে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন পুরোপুরি ধসে পড়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ভূমিকম্পকবলিত এলাকায় ৩ হাজার ২৮১ জন আন্তর্জাতিক উদ্ধারকর্মী কাজ করছেন। পাশাপাশি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় রাজধানী কারাকাস থেকে ২৯ হাজার ৫৬৭ জন কর্মী মোতায়েন করা হয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহায়তার জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। দুটি ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৩৯ সেকেন্ড।

ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ সেই ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত মোট ৯৪২টি আফটারশক রেকর্ড করা হয়েছে।

এদিকে জাতিসংঘের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছে, গত মাসের ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার জোড়া এই ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলায় প্রায় ৬৭০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটি ছিল এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By