মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ভূরুঙ্গামারীতে সাংকেতিক চিহ্ন ব্যবহার করে মাদক বিক্রি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সীমু দা
রবিবার, ১০ মে, ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%82%E0%A6%B0%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80 %E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে এক অভিনব পদ্ধতির মাধ্যমে দীর্ঘদিন ধরে এলাকার যুবক ও উঠতি বয়সি তরুণদের মাঝে মাদক বিক্রি করে আসছিল এক দম্পতি। অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তারা। এই কুখ্যাত মাদক বিক্রেতা দম্পতিকে পুলিশ গ্রেপ্তার করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের রেললাইন বস্তিতে দীর্ঘদিন ধরে অভিনব পদ্ধতিতে মাদক বিক্রি হয়ে আসছিল। বন্ধ মুদি দোকানে গিয়ে সাংকেতিক চিহ্নের মাধ্যমে দোকানের ঝাঁপ-এ সুনির্দিষ্ট সংখ্যক টোকা দিয়ে শব্দ করলে ভেতর থেকে জানালার ফুটো দিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রি করা হতো। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে বন্ধ দোকানের অভ্যন্তরে মাদক বিক্রি হয়। প্রতিদিন সন্ধ্যা হলে বিভিন্ন এলাকা থেকে উঠতি বয়সি যুবক ও তরুণরা ওই বন্ধ দোকানের পাশে এসে জড়ো হতো। এক গ্রুপ চলে গেলে অপর গ্রুপ আসতো। পরে স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল দীর্ঘদিন অনুসন্ধানের পর শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে মাদকসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো পাইকেরছড়া (রেললাইন) গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে মকবুল হোসেন মন্ডল ওরফে মন্ডল শেখ (৪৯) ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০)। এসময় ওই বন্ধ মুদি দোকানে লুকিয়ে রাখা ১১ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৮ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার (১০ মে) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। মামলা নং ১৫। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By