বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের অবস্থান কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ | Amar Bangla BANGLADESH জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা সন্ত্রাস দমনে ক্রসফায়ার নয়: আইনমন্ত্রী হামের প্রাদুর্ভাবে ৮ শিশুর মৃত্যু নভেম্বরে ইউপি ভোট, শুরু স্থানীয় নির্বাচন শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে প্রশাসনের অভিযানে পালিয়ে গেল ড্রেজার মালিক

সীমু দা
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%82%E0%A6%B0%E0%A7%81%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%81%E0%A6%A7%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%97%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে ৪টি ড্রেজার মেশিন জব্দ করেছে। সম্প্রতি দুধকুমার নদে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলন নিয়ে বিভিন্ন গণমাধ্যম মাধ্যমে সংবাদ প্রকাশের পর টনক নড়ে উপজেলা প্রশাসনের।

সোমবার (১২ মে) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের নেতৃত্বে দুধকুমার নদের সামাদের ঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। প্রশাসনের উপস্থিত টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যায়। এসময় অভিযানে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার জব্দ করা হয়।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, কোন ধরণের নিয়মনীতির তোয়াক্কা না করে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন থেকে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের সামাদের ঘাট এলাকায় দুধকুমার নদ থেকে অবাধে বালু উত্তোলন করে বিক্রি করছিল। অবৈধভাবে বালু উত্তোলনের পাশেই দুধকুমার নদের তীরে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড প্রায় ১২ কোটি টাকা ব‍্যয়ে শূন‍্য দশমিক পাঁচ কিলো মিটার একটি তীর রক্ষা বাঁধ নির্মাণ করছে। অবৈধ ড্রেজার ব্যবহারের কারণে নবনির্মিত প্রকল্পটি হুমকির মুখে পড়ে এবং নদীপাড়ের বাড়িঘর নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দেয়। এ নিয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করলেও প্রভাবশালী মহলের কারণে বালু উত্তোলন বন্ধ হচ্ছিল না বলে অভিযোগ রয়েছে। পরে এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে প্রশাসন এই অভিযান পরিচালনা করে।

অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীনসহ থানা পুলিশ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের জানান, অভিযানকালে নদী থেকে চারটি অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। প্রশাসনের পক্ষ থেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By