মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে রেস্টুরেন্টে চাঁদাবাজি, জনরোষে আটক

সীমু দা
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬, ২:১৩ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F %E0%A6%B8%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%9C%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

বগুড়া সদর উপজেলার রদ্দিগেলা বাজারে ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কর্মকর্তার পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় মেহেদী হাসান (৩৭) নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে হাতেনাতে ধরেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাজারের ‘শাহাদত রেস্টুরেন্টে’ এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মেহেদী হাসান দুপুরে হঠাৎ শাহাদত রেস্টুরেন্টে প্রবেশ করেন। সেখানে নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়ে হোটেলের বিভিন্ন অংশের ছবি তুলতে শুরু করেন। একপর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ভয় দেখিয়ে হোটেলের মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। টাকা নেওয়ার কিছুক্ষণ পর তার কথাবার্তায় অসংগতি দেখা দিলে স্থানীয়দের সন্দেহ হয়। তখন অভিযুক্ত ব্যক্তি নিজেকে আবার বিএসটিআই (BSTI) কর্মকর্তার ‘সোর্স’ হিসেবে দাবি করেন। বারবার পরিচয় পরিবর্তন এবং অসংলগ্ন আচরণে বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে তার প্রতারণা ফাঁস হয়ে যায়।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, কোনো প্রকার বৈধ কাগজপত্র বা ভূয়া পরিচয়পত্র দেখাতে না পারলেও তিনি অত্যন্ত দাপটের সাথে ভয়ভীতি প্রদর্শন করে ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন। তার আচরণে সন্দেহ হওয়ায় বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে তাকে আটকে দেয়। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। অভিযুক্ত মেহেদী হাসান বর্তমানে স্থানীয়দের হেফাজতে রয়েছেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By