বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র, ইরানের বিশ্বকাপ ড্র বয়কটের সিদ্ধান্ত

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:২১ অপরাহ্ন

ভিসা ইস্যুতে আগামী সপ্তাহে ওয়াশিংটনে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপের ড্র বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। তাদের প্রতিনিধি দলের কাউকেই ভিসা দিতে রাজি হয়নি যুক্তরাষ্ট্র! যার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এমন তথ্য জানিয়েছে।

আইআরএনএ ইরানি ফুটবল ফেডারেশনের মুখপাত্র আমির-মাহদি আলাভির বরাত দিয়ে জানিয়েছে, কর্মকর্তাদের যেসব ভিসা–জটিলতার মুখোমুখি হতে হয়েছে, তা ক্রীড়া–সংক্রান্ত বিষয়কেও ছাড়িয়ে গেছে। হোয়াইট হাউজ অবশ্য এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। 

আলাভি জানান, তাদের ফেডারেশন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক ফিফাকে বিষয়টি জানিয়েছিল এবং তারা আশা করেছিল, সংস্থাটি সমস্যার সমাধানে ভূমিকা রাখবে। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই ব্যাপারে কোনও ধরনের মন্তব্য করেনি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত জুনেই ১২টি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করে, যার তালিকায় ছিল ইরান। তালিকায় হাইতিও ছিল। যারা গত সপ্তাহেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

তবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, বিশ্বকাপ, অলিম্পিক বা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারিত অন্য যে কোনও বড় ক্রীড়া আসরে অংশ নিতে যাওয়া ক্রীড়াবিদ, দলের সদস্য, কোচ এবং তাদের নিকটাত্মীয়দের জন্য এক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। কিন্তু এই ছাড়ের বিষয়টি ড্র অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য কি না, তা স্পষ্ট নয়। আগামী ৫ ডিসেম্বর কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ড্র।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By