মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ভালুকায় এলপিজি গ্যাসের দাম মনিটরিংয়ে মোবাইল কোর্ট, ৫৫ হাজার টাকা জরিমানা

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%B2%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF %E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F %E0%A7%AB%E0%A7%AB %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

ময়মনসিংহের ভালুকায় বোতলজাত এলপিজি গ্যাসের দাম মনিটরিং ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৩৯ ও ৪০ ধারায় বাড়তি দামে বিক্রি করার অভিযোগে বোতলজাত গ্যাসের ডিলার মেসার্স ব্রাদ্রার্স এন্টারপ্রাইজকে ৫০ হাজার ও খুচরা বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্সকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে দেখা যায়, সিডস্টোর বাজারে অবস্থিত গ্যাসের ডিলার মেসার্স ব্রাদ্রার্স এন্টারপ্রাইজে ও খুচরা বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্সে সরকার নির্ধারিত এলপিজি গ্যাসের মূল্য তালিকা প্রকাশ্যে প্রদর্শন করা হয়নি। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By