শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ
এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন লামায় পাহাড়ধসে শিশু সহ ৫ জনের মৃত্যু সাময়িকভাবে সাজেক ভ্যালিতে পর্যটন বন্ধ ঘোষণা চীনে ভূমিধসে নিহত ২১ সালাহ ফাউলের শিকার হননি, রিপ্লেতে যা দেখা গেল ইতিহাসে প্রথমবার নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ, কি আছে এতে?

ভালুকায় এক্সিল্যান্ট সিরামিক্সের ইটিপি প্ল্যান্টের গর্তে নেমে ২ শ্রমিকের মৃত্যু

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%8F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%97%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87 %E0%A7%A8 %E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ট সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্ল্যান্টের একটি গর্তে নেমে রুমেল (২৫) ও শফিকুল ইসলাম (২৮) নামে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকালে কারখানার ইটিপি প্ল্যান্টে মেরামতের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমেল নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার বল্লি গ্রামের কুহিল মিয়ার ছেলে এবং নিহত শফিকুল ইসলাম খুলনা জেলার কায়রা উপজেলার নকশা গ্রামের ফারুক গাজীর ছেলে।

জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত এক্সিল্যান্ট সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা শনিবার সকালে কাজে যোগ দিয়ে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্ল্যান্টের একটি গর্তে সিভিল শ্রমিক রুমেল গভীর গর্তে মেরামতের কাজে নেমে পড়েন। কিছু সময় পেরিয়ে গেলে তার কোন সাড়া শব্দ না পেয়ে ওয়েল্ডার শ্রমিক শফিকুল ইসলাম রুমেলকে উদ্ধার করার জন্য নিচে নামলে সেও অসুস্থ্য হয়ে পড়েন। এ সময় উপরে থাকা শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপি প্ল্যান্টের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে তারা অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজিলাল জানান, সকালে ওয়েল্ডারের হেলপার রুমেল ইটিপি প্ল্যান্টের একটি গর্তে মেরামতের কাজে নামেন। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করতে নিচে নামেন সহকর্মী শফিকুল ইসলাম। উদ্ধার অভিযানে গিয়ে তিনিও অসুস্থ হয়ে পড়েন।

কারখানা কর্তৃপক্ষ দ্রুত তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।



বাপ্পি/সা.এ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By